Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিঘার সমুদ্রে তুমুল জলোচ্ছ্বাস, ৩০ ফুট উঠল ঢেউ! গ্রামে কার্যত বন্যা পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: ইয়াসের তাণ্ডবের ক্ষত সারিয়ে সবে মাথা তুলছিল দিঘা (Digha)। কিন্তু ফের বিপত্তি। কৌশিকি অমাবস্যার ভরা কোটালের জেরে তুমুল জলোচ্ছ্বাস দেখল দিঘার সমুদ্র সৈকত। গার্ডওয়াল টপকে জল ঢুকল বাজার এলাকায়। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদেরও।

দিঘার সমুদ্রে তুমুল জলোচ্ছ্বাস, ৩০ ফুট উঠল ঢেউ! গ্রামে কার্যত বন্যা পরিস্থিতি

শেষ আপডেট: 7 September 2021 07:13

দ্য ওয়াল ব্যুরো: ইয়াসের তাণ্ডবের ক্ষত সারিয়ে সবে মাথা তুলছিল দিঘা (Digha)। কিন্তু ফের বিপত্তি। কৌশিকি অমাবস্যার ভরা কোটালের জেরে তুমুল জলোচ্ছ্বাস দেখল দিঘার সমুদ্র সৈকত। গার্ডওয়াল টপকে জল ঢুকল বাজার এলাকায়। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদেরও। কলকাতায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস এবারের বর্ষায় ব্যাপক বৃষ্টি হচ্ছে সারা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ ভাসছে সব জেলা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলের গ্রামগুলিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সমুদ্রে জলোচ্ছ্বাস শুধু নয়, বইবে ঝোড়ো হাওয়াও। মৎস্যজীবীদের সতর্ক করেছে আলিপুরের হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করেই এদিন দেখা গেল দিঘায় সমুদ্রের রুদ্ররূপ। এদিন ৩০ ফুট পর্যন্ত উঠেছে দিঘার সমুদ্রের ঢেউ, তেমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল। কোথাও কোথাও আবার হোটেলের ভিতরেও জল ঢুকে পড়েছে বলে খবর। তবে সমুদ্রের এই রূপ দেখতে পেয়ে খুশি পর্যটকরা। জলে নামেননি কেউ। পাড় থেকেই উপভোগ করেছেন প্রকৃতির দৃশ্য। এমন উচ্চতার সমুদ্রের ঢেউ এর আগে দেখার সুযোগ হয়নি অনেকেরই। তবে উপকুল লাগোয়া গ্রামগুলোর পরিস্থিতি ভাল নয়। জল ঢুকে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেখানে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```