Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভারী বৃষ্টিতে উত্তাল সমুদ্র, গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ, দিঘার সৈকতে জারি সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফণির পরে বদলে গেছে সমুদ্রের গতিপ্রকৃতি। আবহাওয়াতেও এসেছে বড় বদল। ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টি হলেই উত্তাল হয়ে ওঠে দিঘার সমুদ্র। মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। আজ, বুধবারও আকাশের মুখ ভার। বৃষ্টির বিরা

ভারী বৃষ্টিতে উত্তাল সমুদ্র, গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ, দিঘার সৈকতে জারি সতর্কতা

শেষ আপডেট: 6 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফণির পরে বদলে গেছে সমুদ্রের গতিপ্রকৃতি। আবহাওয়াতেও এসেছে বড় বদল। ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টি হলেই উত্তাল হয়ে ওঠে দিঘার সমুদ্র। মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। আজ, বুধবারও আকাশের মুখ ভার। বৃষ্টির বিরাম নেই। তারই জেরে গার্ড ওয়াল টপকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে মেরিন ড্রাইভে। আজ সকালেও আগ্রাসী ঢেউ গার্ড ওয়াল টপকে মেরিন ড্রাইভের অনেকটা ভেতরে ঢুকে পড়ে। তাই সমুদ্রে স্নান করতে মানা করা হয় পর্যটকদের। সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্ক করছে পুলিশ।  পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দিঘা থানার পক্ষ থেকে মাইকিং করে এই সতর্কতা প্রচার করা হয়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সৈকত ছেড়ে চলে যেতে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের।  সতর্ক করা হয়েছে নুলিয়াদেরও। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত দু’দিন ধরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টা এই দুর্যোগ চলবে বলে উপকূলের ব্লক আধিকারিকদের জানানো হয়েছে। এ দিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুরেই। দোসর ঝোড়ো হাওয়া। তারই জেরে ফুঁসে উঠেছে সমুদ্র। প্রশাসন সূত্রে খবর, দিঘা ছাড়াও শঙ্করপুর, তাজপুর, মন্দারমনিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই এই সব এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। দিন কয়েক আগেই গার্ড ওয়াল টপকে হু হু করে সমুদ্রের জল ঢুকে পড়ে উপকূল লাগোয়া দুটি গ্রাম জামড়া ও শ্যামপুরে। জলবন্দি হয়ে পড়ে ৪৫টি পরিবার। প্রায় ৭০ হেক্টর চাষ জমিতে নোনা জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে চাষ। প্রশাসনের তরফে বেশ কয়েকটি পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

```