Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপেক্ষা শেষ, এই মাসেই উদ্বোধন দিঘার মেরিন ড্রাইভ ও জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর এতদিন উদ্বোধনের (Inaguration) অপেক্ষাতেই ছিল দিঘায় মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ (Digha Marine drive)। জানা যাচ্ছ

অপেক্ষা শেষ, এই মাসেই উদ্বোধন দিঘার মেরিন ড্রাইভ ও জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের

শেষ আপডেট: 5 August 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর এতদিন উদ্বোধনের (Inaguration) অপেক্ষাতেই ছিল দিঘায় মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ (Digha Marine drive)। জানা যাচ্ছে, দিল্লি সফর সেরে আগামী ১১ অগস্ট দিঘায় আসবেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর হাত ধরেই পর্যটকদর জন্য খুলে যেতে চলেছে মেরিন ড্রাইভ।

আগামী ১১ এবং ১২ অগস্ট দিঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। তখনই দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত চোখধাঁধানো ৩০ কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ উদ্বোধন করবেন তিনি। কিছুদিন আগেই পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার জন্য ১২৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই প্রকল্পের কাজ। নিজে সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই দিঘা আসছেন মুখ্যমন্ত্রী। এই সফরেই তিনি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহেরও উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর দিঘা আসার জন্য শুক্রবার জগন্নাথ ধাম পরিদর্শন করেনহিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এলে কোথায় বৈঠক হবে এবং কোথায় কোথায় তিনি যেতে পারেন, তা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। মেরিন ড্রাইভ ও জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের উদ্বোধনা নিয়ে এখন দিঘায় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

প্রসঙ্গত, মুম্বইয়ের আদলেই তৈরি হয়েছে দিঘার মেরিন ড্রাইভ। দিঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুর ছুঁয়ে বাংলার মেরিন ড্রাইভ সোজা পৌঁছে দেবে মন্দারমণিতে।সমুদ্রের ধার ঘেঁষে মসৃণ ঝাঁ চকচকে এই রাস্তা পর্যটকদের আকর্ষণের নয়া কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

দিঘার মেরিন ড্রাইভ যেন সমুদ্রের ধারে সাজানো একটুকরো মুম্বই


```