Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার সমুদ্রে মৃত্যু ঠেকাতে বেলুন দিয়ে বর্ডার টানছে সরকার

রফিকুল জামাদার:  কথায় বলে সমুদ্র কিছু নেয় না। সব ফিরিয়ে দেয়। কিন্তু এ কথা একেবারেই সত্যি নয় দিঘায়। শুধু দিঘা কেন, মন্দারমনি, তাজপুর, উদয়পুর সর্বত্রই সমুদ্র শরীর ফিরিয়ে দিলেও কেড়ে নিয়েছে প্রাণ। চলতি জুন মাসেই দিঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে

দিঘার সমুদ্রে মৃত্যু ঠেকাতে বেলুন দিয়ে বর্ডার টানছে সরকার

শেষ আপডেট: 23 June 2018 10:27

রফিকুল জামাদার:  কথায় বলে সমুদ্র কিছু নেয় না। সব ফিরিয়ে দেয়। কিন্তু এ কথা একেবারেই সত্যি নয় দিঘায়। শুধু দিঘা কেন, মন্দারমনি, তাজপুর, উদয়পুর সর্বত্রই সমুদ্র শরীর ফিরিয়ে দিলেও কেড়ে নিয়েছে প্রাণ। চলতি জুন মাসেই দিঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে চার পর্যটকের। এ বার সৈকতে মৃত্যু ঠেকাতে লক্ষণ রেখা টানার উদ্যোগ নিল রাজ্য সরকার।

হলদিয়া-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে খরচ করা হচ্ছে প্রায় ১৫ লক্ষ টাকা। ওল্ড দিঘা, নিউ দিঘা, মন্দারমনি সহ সবকটি সৈকতে বেলুন ভাসাবে ডিএসডিএ। হলুদ রঙের বিশালাকার সেই বেলুনে লেখা থাকবে সতর্কবার্তা। পর্যটকরা স্নানে নেমে ওই সীমা অতিক্রম করতে পারবেন না। পেরোলেই গ্রেফতার করা হবে। মৃত্যু ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ ও প্রশাসন।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। গত কয়েক বছরে ঢেলে সাজানো হয়েছে সমুদ্র শহরকে। বিশ্ববাংলা পার্ক থেকে সৈকত সংস্কার সবই হয়েছে। কিন্তু মৃত্যু ঠেকানো যায়নি। এ বার সেদিকেই নজর দিচ্ছে প্রশাসন।

মূলত সমুদ্রে কেউ তলিয়ে গেলেই প্রাথমিকভাবে নেশাগ্রস্ত অবস্থায় জলে নামার তত্ত্ব উঠে আসে। কিন্তু সমুদ্র বিজ্ঞানী থেকে স্থানীয় মানুষ বলছেন পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউয়েও পরিবর্তন হয়েছে। হঠাৎ আসা ঢেউ টেনে নিয়ে গিয়েছে অনেক দূরে বসে থাকা পর্যটককে। সম্প্রতি এমনও ঘটনা ঘটেছে, ওল্ড দিঘার পারে বোল্ডারে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ভেসে গিয়েছেন এক পর্যটক। স্থানীয়রা বলছেন নিউ দিঘার তুলনায় এই আচমকা ঢেউ আসার ঘটনা ওল্ড দিঘায় অনেক বেশি। সব ক্ষেত্রে নেশা করে জলে নামার কথা ঠিক নয়। বাঙালি মধ্যবিত্তের উইকেন্ডের ডেস্টিনেশনকে আরও নিরাপদ করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


```