বাংলায় সেঞ্চুরি হাঁকাল ডিজেল, ৬ জেলায় দাম ১০০ ছাড়াল
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের ছয় জেলায় ডিজেলের (Diesel) দাম সেঞ্চুরি পেরিয়ে গেল। দিনকয়েক ধরেই পেট্রল-ডিজেলের দাম পাল্লা দিয়ে বেড়ে চলেছিল। পেট্রল সেঞ্চুরি হাঁকিয়েছিল আগেই, ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ডিজেল। এবার ডিজেলের দামেও ছ্যাঁকা লাগল।
কলক
শেষ আপডেট: 23 October 2021 05:10
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের ছয় জেলায় ডিজেলের (Diesel) দাম সেঞ্চুরি পেরিয়ে গেল। দিনকয়েক ধরেই পেট্রল-ডিজেলের দাম পাল্লা দিয়ে বেড়ে চলেছিল। পেট্রল সেঞ্চুরি হাঁকিয়েছিল আগেই, ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ডিজেল। এবার ডিজেলের দামেও ছ্যাঁকা লাগল।
কলকাতায় লিটারে ৩৪ পয়সা বেড়ে পেট্রলের নয়া দাম হয়েছে লিটার প্রতি ১০৭ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম লিটারে আরও ৩৫ পয়সা বেড়েছে। নতুন দাম লিটার প্রতি ৯৯ টাকা ০৮ পয়সা। তবে বাংলার কয়েকটি জেলায় এখনই ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
রাজ্যের কোন কোন জেলায় দাম বাড়ল ডিজেলের--
দার্জিলিঙে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ২৯ পয়সা, মহার্ঘ্য পেট্রলও, দাম হয়েছে ১০৯ টাকা ৩০ পয়সা।
কোচবিহারে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৮ পয়সা, পেট্রল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৮৬ পয়সা দরে।
আলিপুরদুয়ারে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০০ টাকা ১৭ পয়সা, পেট্রলের দাম লিটারে ১০৮ টাকা ৯৬ পয়সা।
পুরুলিয়ার ঝালদায় ডিজ়েলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ১৪ পয়সা।
নদিয়ার কৃষ্ণনগরে ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৬ পয়সা।
মুর্শিদাবাদে লিটার প্রতি ডিজেল ১০০ টাকা ৩ পয়সা।
পণ্য-সহ যে কোনও পরিবহণেই ডিজেল লাগে। তাই এই মূল্যবৃদ্ধির জের যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেও পড়বে সে কথা বলাই বাহুল্য। আর প্রায় প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বরাবরই দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়লে এক ধাক্কায় বাজারের সব জিনিসের দাম বাড়তে থাকে। এখনই কাঁচা আনাজ, মাছ-মাংস অগ্নিমূল্য। দাম বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীরও। যাতায়াতের খরচ বেড়েছে। রীতিমতো নাজেহাল দশা সাধারণ মানুষের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'