পুজোয় জাগো বাংলার স্টল কাঁপাচ্ছে 'দিদি শাড়ি', দেদার বিকোচ্ছে এবি টি-শার্টও
দ্য ওয়াল ব্যুরোঃ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে 'জাগো বাংলা' শারদ সংখ্যা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার পুজোয় (Puja) 'জাগো বাংলা'র স্টলগুলিও বাজার কাঁপাচ্ছে দেদার।
এয়ার ইন্ডিয়া টাটার হাতে, কিন্তু আ
শেষ আপডেট: 13 October 2021 05:59
দ্য ওয়াল ব্যুরোঃ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে 'জাগো বাংলা' শারদ সংখ্যা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার পুজোয় (Puja) 'জাগো বাংলা'র স্টলগুলিও বাজার কাঁপাচ্ছে দেদার।
এয়ার ইন্ডিয়া টাটার হাতে, কিন্তু আর্ট কালেকশন থাকছে সরকারের নিয়ন্ত্রণেই
'জাগো বাংলা'র স্টলে এবারের চমক হিসেবে উঠে এসেছে 'দিদি শাড়ি' আর 'এবি টি-শার্ট'। এই দুয়ে মিলেই বাজার গরম করছে। স্টলে স্টলে দেদার বিকোচ্ছে দিদি শাড়ি। তৃণমূল কংগ্রেসের লোগো বসানো সাদা সেই শাড়িতে মজেছেন দলীয় কর্মী সমর্থকরা। যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই সেই শাড়ি।
'এবি টি-শার্ট'ও কম যায় না। সাদা টি-শার্ট জুড়ে লেখা একাধিক বাক্যাংশ রীতিমতো রাজনৈতিক গন্ধবহ। আর তাতেই হচ্ছে বাজিমাত। তৃণমূল কর্মী সমর্থকরা দেদার কিনছেন "এবার ত্রিপুরা", "বাংলার গর্ব মমতা" কিংবা "খেলা হবে" লেখা টি-শার্ট। সুতরাং 'জাগো বাংলা'র স্টলে এবার দাপিয়ে বেড়াচ্ছে এরাই।
এছাড়া স্টলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। অন্যান্য সাহিত্য প্রবন্ধের বইও বিকোচ্ছে 'জাগো বাংলা'। এছাড়া শারদ সংখ্যা তো থাকছেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'