Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির অবরোধে আটকালেন দিব্যেন্দু, সাধারণ মানুষ মুক্ত হওয়ার পরেই জায়গা ছাড়লেন

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাওড়া যাওয়ার পথে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে তমলুকে রাস্তা অবরোধ করেছিল বিজেপি। তমলুকের (Tamluk) শঙ্করআড়া বাসপুল এলাকায় মেছেদা-তমলুক রাজ্য সড়কে গেরুয়া শিবিরের অবরোধে আটকে পড়তে হল

বিজেপির অবরোধে আটকালেন দিব্যেন্দু, সাধারণ মানুষ মুক্ত হওয়ার পরেই জায়গা ছাড়লেন

শেষ আপডেট: 11 June 2022 13:35

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাওড়া যাওয়ার পথে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে তমলুকে রাস্তা অবরোধ করেছিল বিজেপি। তমলুকের (Tamluk) শঙ্করআড়া বাসপুল এলাকায় মেছেদা-তমলুক রাজ্য সড়কে গেরুয়া শিবিরের অবরোধে আটকে পড়তে হল খাতায়-কলমে এখনও তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari)।

এদিন দিব্যেন্দু জানিয়েছেন, তাঁকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে ওই এলাকা থেকে আসেননি। তমলুকের সাংসদের কথায়, “সাধারণ মানুষ অবরোধে আটকে থাকবে, আর আমি চলে আসব সেটা শোভনীয় নয়। যতক্ষণ না মানুষ অবরোধমুক্ত হচ্ছেন ততক্ষণ আমি ওখানেই ছিলাম।”

শনিবার নিউটাউনের বাড়িতে প্রথমে আটকে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে। পরে সেখান থেকে বের হয়ে হাওড়ার উদ্দেশে রওনা দেন তিনি। দ্বিতীয় হুগলি সেতু টপকানোর পরেই পুলিশ প্রথমে আটকায় বিজেপির রাজ্য সভাপতিকে। তারপর গ্রেফতারও করে।

এদিন দিব্যেন্দু আরও বলেন, এ ভাবে রাস্তা আটকে প্রতিবাদ-বিক্ষোভকে সমর্থন করেন না। হাওড়া-সহ আশপাশের এলাকায় যা হচ্ছে তা নিয়ে দিব্যেন্দু বলেন, “মানুষের উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, ঐক্য বজায় রাখা, রবীন্দ্রনাথ, নজরুলের বাংলার কৃষ্টিকে রক্ষার দায়িত্ব সকলের।”


```