Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝামেলা থামাতে এসেছিলেন, শেষে গাইলেন গান! বাহবা কুড়োলেন ডায়মন্ড হারবারের পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ্মীপুজো উপলক্ষে গান বাজনার আসর বসেছিল। সেখানেই হাতাহাতি বাঁধে দু'পক্ষের মধ্যে। এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আসে অবস্থা সামাল দিতে। ততক্ষণে স্টেজ থেকে নেমে এলাকা ছাড়তে শুরু করেছেন শিল্পীরা। তবে সাংস্কৃ

ঝামেলা থামাতে এসেছিলেন, শেষে গাইলেন গান! বাহবা কুড়োলেন ডায়মন্ড হারবারের পুলিশ

শেষ আপডেট: 12 October 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ্মীপুজো উপলক্ষে গান বাজনার আসর বসেছিল। সেখানেই হাতাহাতি বাঁধে দু'পক্ষের মধ্যে। এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আসে অবস্থা সামাল দিতে। ততক্ষণে স্টেজ থেকে নেমে এলাকা ছাড়তে শুরু করেছেন শিল্পীরা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান (Clash in Cultural Programme) চালু রাখতে মঞ্চে উঠে হাতে মাইক নিয়ে নিজেরাই গান গাইতে শুরু করলেন পুলিশকর্মীরা। মিউজিশিয়ান ও শিল্পীদেরকেও ফিরিয়ে আনলেন। পুলিশের এমন ভূমিকায় বেজায় খুশি ডায়মন্ডহারবার (Diamond Harbour Police) থানার কুলেশ্বর গ্রামের বাসিন্দারা।

লক্ষ্মীপুজো উপলক্ষে মঙ্গলবার রাতে কুলেশ্বর গ্রামে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন যুবক গন্ডগোল বাঁধায়। দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কুলেশ্বর এলাকা। বন্ধ হয়ে যায় লক্ষ্মীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরাও নিজেদের জিনিসপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা দেন। খবর পেয়ে রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করে পুলিশ। গন্ডগোলে অভিযুক্তদের দ্রুত থানায় গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন তিনি।

এরপরেই গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ফের চালুর উদ্যোগ নেন তিনি। মিউজিশিয়ান ও শিল্পীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। শুধু তাই নয় গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য পুলিশকর্মীদেরকেও মঞ্চে উঠে গান গাইতে উৎসাহ দেন। অফিসারের নির্দেশ পেয়েই ডায়মন্ডহারবার থানার সেকেন্ড অফিসার রবীন্দ্রনাথ মণ্ডল, কনস্টেবল অমিত হালদার সহ বেশ কয়েক জন পুলিশকর্মী হাতে মাইক নিয়ে মঞ্চে গান গাইতে শুরু করেন। পুলিশকর্মীদের স্টেজে উঠে গান গাইতে দেখে বেজায় খুশি হন এলাকার বাসিন্দারা।

ট্রেনের গেটে ঝুলছেন যুবক, আচমকা বিদ্যুতের খুঁটি! ছিটকে পড়তেই… দেখুন ভাইরাল ভিডিও


```