Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার ধূপগুড়ির বধূ, গোটা দিন নিখোঁজ ছিলেন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার এক বধূ (Woman Rescued)। ঘটনা জানাজানি হতেই ব্যাপক হইচই ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ

পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার ধূপগুড়ির বধূ, গোটা দিন নিখোঁজ ছিলেন

শেষ আপডেট: 4 September 2023 13:10

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার এক বধূ (Woman Rescued)। ঘটনা জানাজানি হতেই ব্যাপক হইচই ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তাঁর শাশুড়ি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে প্রতিবেশীদের জানান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধের পর বাড়ির জ্বালানি কাঠ, পাটকাঠি মজুত রাখার ঘরে কাপড় দিয়ে পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর ওই মহিলাকে খুঁজে (Woman Rescued) পান প্রতিবেশীরা।

পায়ের বাঁধন কেটে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে বস্তা থেকে বের করে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গিয়েছে, মাস পাঁচেক আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। কর্মসূত্রে স্বামী ও শ্বশুর বাইরে থাকেন। বাড়িতে ওই তরুণী বধূ এবং তার শাশুড়ি থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, বৌমাকে পাওয়া যাচ্ছে না জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অবশেষে বাড়িতে যেখানে কাঠ রাখে সেখানে বস্তার ভেতর থেকে শাড়ি দেখা যাচ্ছিল। বস্তা খুলে তাঁর হদিস মেলে।

মহিলার পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে কী উদ্দেশ্যে কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটাল, তা তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া জানিয়েছেন ওই মহিলার অভিযোগ, কেউ বা কারা তাঁকে জখম করে হাত পা বেঁধে ফেলে দিয়ে গিয়েছিল। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: হাতি বেরিয়ে পড়তে পারে যে কোনও সময়, বা চিতাবাঘ, ধূপগুড়ির ভোটে সতর্ক কমিশন


```