Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাটমানির গেরোয় থমকে জল প্রকল্পের কাজ, বঞ্চিত হচ্ছে ধূপগুড়ির মানুষ

কাটমানি চাইছেন স্থানীয় নেতা এমন অভিযোগে থমকে গিয়েছে জল প্রকল্পের কাজ।  শোনা যাচ্ছে জমিদাতা বেঁকে বসেছেন। তাঁর অভিযোগ কাটমানি চেয়েছেন এলাকার কয়েকজন তৃণমূল নেতা।

কাটমানির গেরোয় থমকে জল প্রকল্পের কাজ, বঞ্চিত হচ্ছে ধূপগুড়ির মানুষ

শেষ আপডেট: 12 January 2024 20:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কাটমানি চাইছেন স্থানীয় নেতা এমন অভিযোগে থমকে গিয়েছে জল প্রকল্পের কাজ।  

ধূপগুড়ি ঝাল আলতা গ্রামপঞ্চায়েতে জল জীবন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তার জন্য জমি দিতে রাজি হয়েছিলেন এলাকার এক বাসিন্দা। এখন শোনা যাচ্ছে জমিদাতা বেঁকে বসেছেন। তাঁর অভিযোগ কাটমানি চেয়েছেন এলাকার কয়েকজন তৃণমূল নেতা। তাই এলাকার জল জীবন প্রকল্পের রিজার্ভার তৈরির কাজও আটকে গেছে। 

স্থানীয়দের অভিযোগ, ঝাড়আলতা ১ অঞ্চল কমিটির সভাপতি হরিচরণ রায় ও আরও বেশ কয়েকজন তৃণমূল নেতার জন্য নাকি রিজার্ভার তৈরি হচ্ছে না।

বাসিন্দারা বলেন, ''জমির বদলে ওই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে চাকরি করে দেওয়া জন্য টাকা চাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই জমি দান করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ওই ব্যক্তি।''
  
প্রধান সরস্বতী রায় জানিয়েছেন, পানীয় জলের রিজার্ভার তৈরির জন্য জমি চূড়ান্ত করে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দলেরই নেতাদের একাংশের আপত্তি থাকায় সেখানে কাজ শুরু করা যাচ্ছে না। 

গোটা বিষয়টি নিয়ে বিরক্ত তৃণমূলের বুথ সভাপতি গোপাল চন্দ্র রায়।  প্রশাসনের সর্বস্তরে তিনি অভিযোগ পৌঁছে দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ''প্রথমে একজনের জমিতে রিজার্ভার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর কাছে দেড় লক্ষ টাকা কাটমানি চাওয়া হয়েছিল। পরে অন্য একজন দ্বিগুণ টাকা দিতে রাজি হয় এবং তার জমিটি চূড়ান্ত করা হয়।''

গোপালবাবু এই বিষয়ে অবশ্য ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি দফতর, জেলাশাসক থেকে শুরু করে দলের অঞ্চল ও গ্রামীণ সভাপতিদের কাছেও চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, নিজের ক্ষমতা বলে দ্বিতীয় জমিটির ছাড়পত্র দিয়েছেন প্রধান। গ্রামে ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি থাকলেও তাদের সঙ্গে কোনরকম কথা বলেননি। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়আলতা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর দাবি, ''অনেকেই চাপে পড়ে টাকা নিয়ে উল্টোপাল্টা বলে যাচ্ছেন। একটি জমিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। সমস্যার কথা দল ও প্রশাসনকে জানানো হয়েছে।'' 

ধুপগুড়ি বিডিও জয়ন্ত রায় বলেন, ''গ্রামে ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। রেজুলেশন দেখেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।''  

জমি গেরোয় তৃণমূলের দুপক্ষের ঝামেলায় জল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বেশ চাপের মুখে পড়েছেন জনস্বাস্থ্য কারিগরি তথ্যের আধিকারিকরা। রাজ্য সরকারের এই জল প্রকল্প মাঝপথে থমকে থাকায় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।  

এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের সেই অঞ্চল সভাপতি হরিচরণকে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায় বলছেন, ''কাটমানির অভিযোগ প্রমাণ সাপেক্ষ। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।‌‌‌‌‌‌‌''


```