Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধূপগুড়িতে বেলাগাম দুর্নীতির অভিযোগ সমবায় সমিতির বিরুদ্ধে, সিবিআই তদন্তের দাবি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আলিপুরদুয়ারের পর এবার দুর্নীতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ধূপগুড়ি থানার অন্তর্গত দেওমালি সংলগ্ন মল্লিকশোভা সমবায় সমিতির শাখায় প্রায় ৮০ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আমানতকারীদের (Dhupguri Co-operative Co

ধূপগুড়িতে বেলাগাম দুর্নীতির অভিযোগ সমবায় সমিতির বিরুদ্ধে, সিবিআই তদন্তের দাবি

শেষ আপডেট: 24 September 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আলিপুরদুয়ারের পর এবার দুর্নীতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ধূপগুড়ি থানার অন্তর্গত দেওমালি সংলগ্ন মল্লিকশোভা সমবায় সমিতির শাখায় প্রায় ৮০ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আমানতকারীদের (Dhupguri Co-operative Corruption)।

১৯৬১ সাল থেকে পথ চলা শুরু হয়েছিল এই ঋণদান সমবায় সমিতির। সমবায় সমিতিতে কম করে প্রায় ২ হাজার গ্রাহক ছিলেন আগে। এই এলাকারই চাষি, দিনমজুর ছোট ব্যবসায়ীরা টাকা রাখেন। অভিযোগ, প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাহকের টাকা হঠাৎই উধাও হয়ে যায় (Dhupguri Co-operative Corruption)।

কষ্ট করে উপার্জন করা জমানো টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে পারছেন না গ্রাহকরা। ২০২২ সাল, বন্ধ হয়ে যায় প্রায় ৩০ বছর ধরে চলে আসা এই সমবায় সমিতি। জানা যায়, বন্ধ হওয়ার ঠিক আগের কয়েক বছরে ২০১৮-১৯ থেকে ২০২১-২০২২ সালে এই সমবায় সমিতির ঋণদানের ক্ষেত্রে চূড়ান্ত বেনিয়মের অভিযোগ ওঠে। অনেক আমানতকারীর টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ ওঠে। টাকার অঙ্কটা সব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ।

শাহিদ উদ্দিন নামে এক আমানতকারী বলেন, 'আমি এখানে টাকা রেখেছিলাম। এখন টাকা ফেরত পাচ্ছি না।' সমবায় সমিতির এজেন্ট রঞ্জিত দে সরকারের অভিযোগ, ' তৎকালীন সমবায় সমিতির বোর্ডে যারা ছিলেন ও খোদ সমিতির ম্যানেজার সত্যজিৎ রায়ও এই আর্থিক তছরুপের সঙ্গে সরাসরি যুক্ত। আমরা লোকের টাকা সংগ্রহ করে অফিসে জমা দিয়েছি। কিন্তু এখন আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছে না। আমাদের চাপ দিচ্ছে। তাই আমরা চাই আলিপুরদুয়ারের মতো এখানেও সিবিআই তদন্ত হোক।'

বিজেপি নেতা কমলেশ সিংহ বলেন, 'এর আগে চিটফান্ড কেলেঙ্কারি সামনে এসেছিল। এবার শুরু হয়েছে সমবায় দুর্নীতি। রাজ্য পুলিশের তদন্তে কিছুই হবে না। আমরা চাইছি ইডি, সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক। দ্রুত সমস্যা সমাধান না হলে আমরা আন্দোলনে নামব।'

সমিতির ম্যানেজারের পরিবারের তরফে জানানো হয়েছে, বর্তমানে সদ্য ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ম্যানেজার সত্যজিৎ রায়। পাশাপাশি আর্থিক দুর্নীতির শিকার তিনি নিজেও। তিনি যাবতীয় আইনি পদক্ষেপ নিয়েছেন, আদালতে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে ময়ূর পাচার! বিএসএফের তাড়া খেয়ে জখম পাচারকারী


```