Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধূপগুড়িতে শুরু হল উপনির্বাচন, আজ রাজবংশী-মতুয়া ভোটে নজর

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়িতে শুরু হয়েছে উপনির্বাচন (Dhupguri Bypoll)। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখ

ধূপগুড়িতে শুরু হল উপনির্বাচন, আজ রাজবংশী-মতুয়া ভোটে নজর

শেষ আপডেট: 5 September 2023 03:34

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়িতে শুরু হয়েছে উপনির্বাচন (Dhupguri Bypoll)। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট।

২০৫টি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্রগুলি রয়েছে। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছেন (Dhupguri Bypoll)।

সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোটের কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। কিছু জায়গায় ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ। ধূপগুড়ির ভোট নির্বিঘ্নে সারতে বাড়তি সতর্ক রয়েছে নির্বাচন কমিশনও। জানা গেছে, স্পর্শকাতর বুথ রয়েছে ৭২টি। 

ধূপগুড়ি বিধানসভা (Dhupguri Bypoll) আসন ছিল বিজেপির হাতে। বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যায়। সে কারণেই এই উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায় পেশায় শিক্ষক। ভোটে লড়ছেন আরও এক শিক্ষক ইশ্বরচন্দ্র রায়, তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী। অন্যদিকে, বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামার শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে।

ইন্ডিয়া জোট গঠনের পরও ধূপগুড়িতে তৃণমূলকে জমি ছাড়েনি বাম-কংগ্রেস। এই আসনে এবারে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে লড়াই করছেন ঈশ্বরচন্দ্র রায়। এবার ধূপগুড়ি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী কাকলি রায়। তাঁর স্বামী ছিলেন সেনা জওয়ান। কাশ্মীরের তিনি শহিদ হয়েছিলেন। রাজবংশী অধ্যুষিত ধূপগুড়িতে ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল। আবার বিজেপি ধূপগুড়ির আসন ধরে রাখতে চায়। এর মাঝে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও লড়াইয়ে রয়েছেন।

আরও পড়ুন: ভাঙড়ে আইএসএফ-তৃণমূলের মধ্যে তুমুল ঝামেলা, মারামারিতে জখম ১

রাজবংশী অধ্যুষিত ধূপগুড়িতে ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে গিয়ে প্রচার করেছেন। আবার বিজেপি ধূপগুড়ির আসন ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। এর মাঝে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও লড়াইয়ে রয়েছেন। এই কেন্দ্রের তিন প্রার্থীই রাজবংশী সম্প্রদায়ের। ত্রিমুখী লড়াইয়ে রাজবংশীদের রায় কার পক্ষে যায় সেদিকে নজর থাকবে। 


```