Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ধূপগুড়ির ভোট গণনা যেন টি-টোয়েন্টি ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-তৃণমূলে

দ্য ওয়াল ব্যুরো: যেন টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ (Dhupguri vote counting is like a T20 match, BJP TMC fight)! ধূপগুড়ি উপ নির্বাচনে গণনার হাল হকিকত দেখে মসকরা করে এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দিনের শুরুতে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল

ধূপগুড়ির ভোট গণনা যেন টি-টোয়েন্টি ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-তৃণমূলে

শেষ আপডেট: 8 September 2023 07:04

দ্য ওয়াল ব্যুরো: যেন টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ (Dhupguri vote counting is like a T20 match, BJP TMC fight)! ধূপগুড়ি উপ নির্বাচনে গণনার হাল হকিকত দেখে মসকরা করে এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দিনের শুরুতে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তবে শেষ পর্যন্ত পোস্টাল ব্যালটে ২৫৮ ভোটে এগিয়ে যায় বিজেপির তাপসী রায়। প্রথম রাউন্ডের পর দেড় হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি। তবে এরপর থেকেই কমতে শুরু করে গেরুয়া শিবিরের জয়ের ব্য়বধান। চতুর্থ রাউন্ডে বিজেপির ব্যবধান টপকে ৩০৬ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। আবার পরের রাউন্ডে তৃণমূলকে টপকে ৫০৬ ভোটে এগিয়ে থেকে চালকের আসনে বিজেপি।

সাম্প্রতিক অতীতে কোনও উপ নির্বাচনে এতখানি হাড্ডাহাড্ডি লড়াই (Dhupguri vote counting is like a T20 match, BJP TMC fight)! দেখা যায়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফলে শেষ পর্যন্ত কার দখলে ধূপগুড়ি যায় তা নিয়ে উত্তেজনা একেবারে ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচের মতোই।

জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। জেলা প্রশাসনের দাবি, গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গণনাকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে দু'পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা থাকলেও অশান্তির কোনও খবর নেই।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়ির উপ নির্বাচন (Dhupguri Assembly BY Election)। গত দুটি বিধানসভা নির্বাচনে গড়ে প্রায় ৮৭.৫ শতাংশ ভোট পড়েছিল। সেক্ষেত্রে উপ নির্বাচনে ৭৮.১৯ শতাংশ ভোট প্রদান যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরাজ্যে বাম জমানার সূচনা অর্থাৎ ১৯৭৭ সাল থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-র বিধানসভায় প্রথমবার ধূপগুড়ির দখল নেয় তৃণমূল। জয়ী হন তাপসী রায়। গত বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। এবারে ভোটের কয়েকদিন আগে তাপসীদেবী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনিই এবারের বিজেপি প্রার্থী। স্বভাবতই, ধূপগুড়ি শেষ পর্যন্ত কার দখলে যায়, সেদিকে নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: ধূপগুড়িতে শুরুতে এগিয়ে থেকেও পিছিয়ে গেল তৃণমূল, দেড় হাজারের বেশি ভোটে লিড বিজেপির


```