Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কার দখলে ধূপগুড়ি? কী হবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল, কড়া নিরাপত্তায় আজ গণনা

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোট, ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থেকেছে ধূপগুড়ির উপ নির্বাচন (Dhupguri Assembly BY Election)। আজ গণনা। স্বভাবতই, শেষ পর্যন্ত কার দখলে যাবে ধূপগুড়ি উপ নির্বাচনের রায়, শুক্রবার সকাল

কার দখলে ধূপগুড়ি? কী হবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল, কড়া নিরাপত্তায় আজ গণনা

শেষ আপডেট: 8 September 2023 05:37

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোট, ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থেকেছে ধূপগুড়ির উপ নির্বাচন (Dhupguri Assembly BY Election)। আজ গণনা। স্বভাবতই, শেষ পর্যন্ত কার দখলে যাবে ধূপগুড়ি উপ নির্বাচনের রায়, শুক্রবার সকাল থেকেই সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল ৮ টা থেকে শুরু হচ্ছে ধূপগুড়ির উপ নির্বাচনের (Dhupguri Assembly BY Election) গণনা। জেলা প্রশাসনের দাবি, গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৪৪ ধারা।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়ির উপ নির্বাচন (Dhupguri Assembly BY Election)। গত দুটি বিধানসভা নির্বাচনে গড়ে প্রায় ৮৭.৫ শতাংশ ভোট পড়েছিল। সেক্ষেত্রে উপ নির্বাচনে ৭৮.১৯ শতাংশ ভোট প্রদান যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও পঞ্চায়েতের মতো ধূপগুড়ি উপ নির্বাচনের গণনাতেও বিস্তর কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। ধূপগুড়ি উপ নির্বাচনের (Dhupguri Assembly BY Election) দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজারভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে বৃহস্পতিবার দেখা করে ভোট গননায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়। তাঁর অভিযোগ, প্রশাসন কে কাজে লাগিয়ে গণনায় কারচুপি করতে পারে শাসক দল। অন্যদিকে সন্ত্রাসের অভিযোগে ধূপগুড়ির বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বামেরা। তবে কমিশন সেই দাবি না মানায়, আজ গণনা বয়কটের ডাক দিয়েছে সিপিএম।

এরাজ্যে বাম জমানার সূচনা অর্থাৎ ১৯৭৭ সাল থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-র বিধানসভায় প্রথমবার ধূপগুড়ির দখল নেয় তৃণমূল। জয়ী হন তাপসী রায়। গত বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। স্বভাবতই, কার দখলে ধূপগুড়ি তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহল। এবারে ভোটের কয়েকদিন আগে তাপসীদেবী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি এবারের বিজেপি প্রার্থী। স্বভাবতই, উপ নির্বাচনে তার কোনও প্রভাব পড়ল কিনা, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। একই সঙ্গে আজ ৬ রাজ্যের মোট সাতটি বিধানসভায় আজ উপ নির্বাচন। তবে বঙ্গ রাজনীতির নজরে ধূপগুড়ি।

আরও পড়ুন: বাবুল ও বালু, মমতার রদবদলে নজর দু'য়ের উপর, মেঘের আড়াল থেকে দেখছেন সেন মহাশয়


```