Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজি রাজীব কুমারের বার্তার অপেক্ষায় মালদহ পুলিশ, জেলায় পরপর খুন হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা

শুক্রবার সকালে মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ডিজি রাজীব কুমারের বার্তার অপেক্ষায় মালদহ পুলিশ, জেলায় পরপর খুন হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা

মালদহ সফরে ডিজি

শেষ আপডেট: 17 January 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীকে দেখতে বৃহস্পতিবারই শিলিগুড়ি আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের সামনেই তিনি বাহিনীকে বার্তা দিয়েছিলেন পুলিশকে গুলি করা হলে পুলিশও এবার ছেড়ে কথা বলবে না। এও বলেছিলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

শুক্রবার সকালে মালদায় আসেন তিনি। সোজা যান জেলা পুলিশের অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়াও।

সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় পরপর একাধিক খুনের ঘটনা ঘটে। আততায়ীদের গুলিতে মৃত্যু হয়  মালদার তৃণমূলের সহ-সভাপতি, কাউন্সিলর দুলাল সরকারের। দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে তাঁকে। এই ঘটনায় শোরগোল পড়ে গোটা রাজ্যজুড়ে। সেই ঘটনার রেশ কাটার আগেই গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন অঞ্চল নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল সেখ ও তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ। দুটি ঘটনার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে আতঙ্কে শিউরে উঠেছেন সাধারণ মানুষও।

এই পরিস্থিতিতেই শুক্রবার শিলিগুড়ি থেকে সরাসরি মালদহে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে জেলা পুলিশ কর্তাদের তিনি কী বার্তা দেন সেটাই এখন দেখার।


```