Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বছরের প্রথম দিন উপচে পড়া ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিন আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। ভোর থেকে মন্দিরের বাইরে পুজো দেওয়ার লাইন পড়ে যায় ভক্তদের। কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল বছরের প্রথম দিন। শুধু আশপাশের এলাকা থেকেই নয়, কলকাতা, বর্ধমান

বছরের প্রথম দিন উপচে পড়া ভিড় কল্যাণেশ্বরী মন্দিরে

শেষ আপডেট: 1 January 2020 08:47

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিন আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। ভোর থেকে মন্দিরের বাইরে পুজো দেওয়ার লাইন পড়ে যায় ভক্তদের। কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল বছরের প্রথম দিন। শুধু আশপাশের এলাকা থেকেই নয়, কলকাতা, বর্ধমান শহর, দুর্গাপুর, অণ্ডাল, পুরুলিয়া এমনকি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকেও এখানে ভিড় করেন ভক্তের দল। সারা বছর যাতে ভাল কাটে সেই প্রার্থনা করতেই বছরের প্রথম দিন এই মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস তাঁদের কথা শোনেন দেবী, তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বছরের আর পাঁচটা দিনের চেয়ে এদিন ভিড় বেশি থাকে বলে কল্যাণেশ্বরী মন্দির এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জেলা পুলিশ থাকে নিরাপত্তার দায়িত্বে। তবে শুধু আসানসোল শিল্পাঞ্চলের কল্যাণেশ্বরী মন্দির বা কলকাতার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরই নয়, পুজো দিতে ভক্তরা ভিড় করেন বিভিন্ন মন্দিরে। অনেকেই নদীতে স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে, আশীর্বাদী ফুল-মালা নিয়ে, প্রসাদ মুখে দিয়ে বছরের প্রথম দিন শুরু করেন। কলকাতা শহরে সবচেয়ে বেশি ভিড় হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। সেখানে লক্ষ লক্ষ ভক্ত আসেন। বিভিন্ন জায়গায় এদিন পালন করা হয় কল্পতরু উৎসব। ভক্তরা শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে বর প্রার্থনা করেন।

```