Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

টিকিট কাউন্টারে ফণা তুলে গোখরো, শ্রাবণ সন্ধ্যায় জল্পেশ মন্দিরে সাপ দেখে ছোটাছুটি ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো, ময়নাগুড়ি: তুমি যে এখানে কে তা জানত! সত্যি জানতেন না কেউই। ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। শ্রাবণের সন্ধ্যায় ময়নাগুড়ির জল্পেশ শিব মন্দিরে গোখরো দেখে আত্মারাম খাঁচা ছাড়া হলো ভক্তদের। সাপ ধরতে নাকানি চোবানি খেলেন মন্দির কর্তৃপ

টিকিট কাউন্টারে ফণা তুলে গোখরো, শ্রাবণ সন্ধ্যায় জল্পেশ মন্দিরে সাপ দেখে ছোটাছুটি ভক্তদের

শেষ আপডেট: 3 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, ময়নাগুড়ি: তুমি যে এখানে কে তা জানত! সত্যি জানতেন না কেউই। ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। শ্রাবণের সন্ধ্যায় ময়নাগুড়ির জল্পেশ শিব মন্দিরে গোখরো দেখে আত্মারাম খাঁচা ছাড়া হলো ভক্তদের। সাপ ধরতে নাকানি চোবানি খেলেন মন্দির কর্তৃপক্ষও। শেষমেশ সাপ বাবাজিকে ঝোলায় পুরে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। শ্রাবণ মাস জুড়ে জল্পেশে শ্রাবণী মেলা চলে৷ লাখ লাখ পূণ্যার্থীর ভিড় হয় জল্পেশ শিব মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের কথায়, সবজে-সাদা অনাদি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে ফি সপ্তাহে গড়ে দেড় লক্ষাধিক মানুষের সমাগম হয় মন্দিরে। সপ্তাহান্তে ভিড়টা আরও বাড়ে। নিরাপত্তা বাড়াতে মন্দিরে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা । ভিড় সামাল দিতে পুলিশ ছাড়াও র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও পুলিশের কুইক রেসপন্স টিমকেও কাজে লাগানো হয়। শনিবার রাতভর ছিল প্রচুর ভক্তের ভিড়। টিকিট কাউন্টারে বসে হয়তো চোখ খানিক বুজে এসেছিল জনা কয়েক কর্মীর। হঠাৎই ফোঁস ফোঁস শব্দে চমকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন তাঁরা, 'সাপ! সাপ!' সাপ বেরিয়েছে শুনে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। বাবার মাথায় জল ঢালা বাতিল করে অনেকেই মন্দির ছেড়ে পিঠটান দেন। কর্তৃপক্ষের কথায়, টিকিট কাউন্টারের ভিতরের ঘরে ঢুকে দেখা যায় দিব্যি কিলবিল করছে একটা বিরাট গোখরো। মানুষ দেখেই ফণা তুলে দাঁড়ায় সেটি। ভয় পেয়ে মন্দিরের লোকজন খবর দেন ময়নাগুড়ির একটি সংগঠনে। সেই সংগঠনের এক আধিকারিক নন্দু রায় এসে সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেছেন, "রাত তখন দেড়টা। আমার কাছে খবর আসে মন্দিরে সাপ বেরিয়েছে। অনেক চেষ্টা করেও সেটিকে ধরা যায়নি। আমি গোখরো সাপটি ততক্ষণে একটি টিকিটের বাক্সের মধ্যে গুটিসুটি মেরে রয়েছে। সেটিকে উদ্ধার করে মন্দির থেকে অনেক দূরে ছেড়ে দেওয়া হয়েছে।  " শনিবার রাতে জল্পেশে গোখরো-কাণ্ডের পরে রবিবার বিকেলের দিকে ময়নাগুড়ির চাতরার পার এলাকায় এক গৃহস্থের বাড়ির রান্নাঘর থেকে প্রায় ১১ ফুট লম্বা একটি পাইথন উদ্ধার হয়েছে। সেটিকে তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে।

```