Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্পতরু উৎসবে উদ্যানবাটি-দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, ২ বছর পর ফিরল পুরনো ছবি

দ্য ওয়াল ব্যুরো: কল্পতরু উৎসব (Kalpataru festival) উপলক্ষে ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল কাশীপুর উদ্যানবাটিতে (Udyanbati)। গত দু-বছর করোনার কারণে সেখানে ভক্ত সমাগম বন্ধ রাখা হয়েছিল। এবছর আবার পুরনো নিয়ম মেনেই মন্দির দর্শনের ব্যবস্থা করা হ

কল্পতরু উৎসবে উদ্যানবাটি-দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, ২ বছর পর ফিরল পুরনো ছবি

শেষ আপডেট: 1 January 2023 05:53

দ্য ওয়াল ব্যুরো: কল্পতরু উৎসব (Kalpataru festival) উপলক্ষে ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল কাশীপুর উদ্যানবাটিতে (Udyanbati)। গত দু-বছর করোনার কারণে সেখানে ভক্ত সমাগম বন্ধ রাখা হয়েছিল। এবছর আবার পুরনো নিয়ম মেনেই মন্দির দর্শনের ব্যবস্থা করা হয়েছে সেখানে। তবে জারি রয়েছে করোনা সতর্কতা। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভিতরে।

দুবছর পর করোনা আতঙ্ককে দূরে সরিয়ে কল্পতরু উৎসবে যেভাবে ভক্ত সমাগম হয়েছে, তা চোখে পড়ার মতো। ভোররাত থেকেই উদ্যানবাটির গেটের সামনে লাইন শুরু হয়ে গিয়েছিল পুণ্যার্থীদের। যা একদিকে কাশীপুর ডাকাত কালীবাড়ি পেরিয়ে গোপাল চ্যাটার্জি রোড ধরে প্রায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছে গিয়েছে।

বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আর্শীবাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য ভক্তরাও ভিড় জমিয়েছেন সেখানে। এই বছর উত্‍সব চলবে দু-দিন ধরে।

অন্যদিকে, দক্ষিণেশ্বর (Dakshineshwar) মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। রীতি মেনে এদিনও ভোরে মঙ্গলারতির মাধ্যমে মায়ের পুজোর সূচনা হয়। গত দুবছর করোনা-আবহে কল্পতরু উৎসবের দিন ভক্ত সমাগম বন্ধ ছিল এখানেও। এবছর সেই নিষেধ না থাকায় প্রচুর ভক্ত আসবেন বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।

বছরের প্রথম দিনে বেশি সময় ধরে বেশি সংখ্যায় মেট্রো! জেনে নিন কখন থেকে শুরু পরিষেবা


```