Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রচণ্ড গরমের দুপুরে ফাটল গ্যাস সিলিন্ডার! বিধ্বংসী আগুন হরিহরপাড়ায়, ছাই ১০টি বাড়ি

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভরদুপুরে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন। একের পর এক পুড়ে গেল ১০টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ায় (Hariharpara) কেশাইপুর এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারাই জল দিয়

প্রচণ্ড গরমের দুপুরে ফাটল গ্যাস সিলিন্ডার! বিধ্বংসী আগুন হরিহরপাড়ায়, ছাই ১০টি বাড়ি

শেষ আপডেট: 19 April 2023 10:11

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভরদুপুরে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন। একের পর এক পুড়ে গেল ১০টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ায় (Hariharpara) কেশাইপুর এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর কাজে লাগেন। দমকল এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে খবর, দুপুরে কেশাইপুর এলাকায় সালাউদ্দিন শেখের বাড়িতে সিলিন্ডার ফেটে আগুন লাগে। সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় আরও ১০টি বাড়ি। জানা গেছে, বাড়িতে জল গরম করছিল একটি মেয়ে। তখনই সিলিন্ডারটি ফেটে যায়। আহত হয় সেই বালিকা। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আচমকা সিলিন্ডার ফেটে আগুন (fire) লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সালাউদ্দিনের স্ত্রী টগরা বিবি কান্নায় ভেঙে পড়েছেন। মাথার উপর ছাদ হারিয়েছেন। বিধ্বংসী আগুনে পুড়ে গেছে তার গবাদি পশুও। জানা গেছে, তিনটি গরু এবং কয়েকটি ছাগল মারা গেছে। এই গরু ছাগল থেকেই সংসার চলত। টগরা বিবি জানাচ্ছেন, স্বামী খেতে কাজ করেন। কোনওমতে সংসার চলে, গরু ছাগল সব মরে গেছে। কিচ্ছু বেঁচে নেই। শীতের লেপ কাঁথাও পুড়ে ছাই হয়ে গেছে।

হরিহরপাড়ার চেয়ারম্যান জয়নুল আবেদিন জানিয়েছেন, এই ঘটনা বড়ই মর্মান্তিক। গ্যাস সিলিন্ডার ফেটে প্রায় ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই বিধ্বংসী আগুনে আহত হয়েছেন এলাকার ৩ জন বাসিন্দা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সালাউদ্দিন শেখের বাড়ির গবাদি পশুও মারা গেছে। পাশাপাশি সরকারের তরফে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।

পানিহাটিতে ভরাট পুকুর খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে কাজ শুরু পুরসভার


```