
শেষ আপডেট: 27 October 2022 17:40
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিধ্বংসী আগুন (fire) বরানগরের (Baranagar) কারখানায় (factory)। তবে ভাইফোঁটার দিন ছুটি থাকায় ভিতরে কেউ ছিল না। ফলত ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা মিলেছে। বরানগরের আলমবাজারে অ্যান ডি ইন্ডাস্ট্রি নামের একটি কাগজের কারখানায় এই আগুন লেগেছে। আপাতত দমকল বাহিনী (fire brigade) এসে আগুন নেভানোর কাজ করছে।
সূত্রের খবর, আজ সন্ধের পর কারখানার পিছন দিকে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বাইরের গেটে থাকা নিরাপত্তারক্ষীকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি খবর পাঠানো হয় স্থানীয় দমকল কেন্দ্রে এবং বরানগর থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
কীভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই কারখানায় আগুন লেগেছে। তবে কারখানার শ্রমিকরা না থাকায় বড়সড় বিপদ ঘটেনি, এমনটাই বলছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।
ঘুঁটিয়ারি শরিফে ৫০ হাজার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর! কাঠগড়ায় তৃণমূল