Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মশার কয়েল থেকে লাগল আগুন, পুড়ে ছাই ১০টি বাড়ি

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মশার ধূপ জ্বালিয়ে ঘুমিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা। সেই ধূপেই পুড়ে ছাই (burned) ১০ টি বাড়ি (house)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার আদিবাসী পাড়ায়। সোমবার গভীর রাতে আগুন লাগে। দমকলে খবর দেওয়া

মশার কয়েল থেকে লাগল আগুন, পুড়ে ছাই ১০টি বাড়ি

শেষ আপডেট: 11 April 2023 08:43

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মশার ধূপ জ্বালিয়ে ঘুমিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা। সেই ধূপেই পুড়ে ছাই (burned) ১০ টি বাড়ি (house)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার আদিবাসী পাড়ায়। সোমবার গভীর রাতে আগুন লাগে। দমকলে খবর দেওয়া হয়। তবে গ্রামের রাস্তা সরু থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে আসে পুলিশ।

সূত্রের খবর, বিধ্বংসী (Devastating) আগুনে সাতটি পরিবারের মোট দশটি বাড়ি ভস্মীভূত হয়েছে। একটি গবাদি পশু মারা গেছে। রাতারাতি মাথার ছাদ হারিয়ে অসহায় এলাকার বাসিন্দারা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দা।

গ্রামবাসীরা জানাচ্ছেন, রাত আড়াইটে নাগাদ আগুন লাগে এলাকার বিশু সর্দারের বাড়িতে। রাতে ঘুমোনোর সময় মশার ধূপ জ্বালিয়েছিলেন। অনুমান, কোনও ভাবে ছাগল সেই কয়েল ফেলে দেয়। তার থেকেই লাগে আগুন। মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেড়িয়ে আসেন। তারপর স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরেক গ্রামবাসী দিলীপ মাল জানান, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। রাতারাতি বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর যেহেতু আদিবাসী পাড়া, তাই এলাকার সকল বাসিন্দাই দিন আনে দিন খায়। দিলীপ বাবুর অনুরোধ, সরকার যদি কিছু অনুদান দেন, তাহলে অন্তত ঘরটুকু আবার বানানো যায়।

স্কুলে মর্মান্তিক ঘটনা, মিড ডে মিলের গরম ডালে পড়ল পাঁচ বছরের মেয়ে


```