কোভিড কালে দাঁতের ব্যারাম, চিকিৎসা করতে অনেক নিয়ম মানতে হবে ডাক্তারদের, নির্দেশ স্বাস্থ্য ভবনের
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে যে সমস্ত মানুষ দাঁতের সমস্যায় ভুগছেন, তাঁদের চিকিৎসা কীভাবে হবে, সে বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস সংক্রমণে যেহেতু মুখে লালার একটি বড় ভূমিকা আছে, তাই এ বিষয়ে অতিরিক্ত সতর্কতা জ
শেষ আপডেট: 1 June 2020 16:09
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে যে সমস্ত মানুষ দাঁতের সমস্যায় ভুগছেন, তাঁদের চিকিৎসা কীভাবে হবে, সে বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস সংক্রমণে যেহেতু মুখে লালার একটি বড় ভূমিকা আছে, তাই এ বিষয়ে অতিরিক্ত সতর্কতা জারি ছিল। কিন্তু দাঁতের চিকিৎসাও অনেকের জন্যই জরুরি বিষয়। তাই এবার তা চালু করা যেতে পারে বলে অনুমতি মিলল। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতেই হবে বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন।
আজ, সোমবার সে বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা আছে:
-
১। প্রতিটা ক্লিনিকের বাইরে নোটিসবোর্ড ঝোলাতে হবে, যে কোনও রোগীর যদি জ্বর, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্ট-- এই সমস্ত সমস্যা থাকে, তবে তিনি যেন অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করেন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে।
-
২। কোনও রকম চিকিৎসার আগে থার্মাল স্ক্রিনিং করাতে হবে প্রতিটি রোগীর।
-
৩। রিসেপশনে কাচের ঘেরা জায়গা রাখতে হবে, যাতে রোগীদের সঙ্গে কোনও কর্মী সরাসরি সংস্পর্শে না আসেন।
-
৪। সবসময় মাস্ক পরে থাকতে হবে, হাত ধুয়ে, জুতো খুলে ক্লিনিকে ঢুকতে হবে।
-
৫। চুল বেঁধে রাখতে হবে রোগীদের। কানের দুল না পরলেই ভাল, সঙ্গে ব্যাগ আনা যাবে না।
-
৬। টোকেন দেওয়ার ব্যবস্থা করতে হবে, দূরে দূরে রোগীদের দাঁড়াতে বলতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে অপেক্ষা করার সময়ে।
-
৭। সম্ভব হলে ই-প্রেসক্রিপশন পরিষেবা চালু করতে হবে। কাগজের আদানপ্রদান এড়ানো জরুরি।
-
৮। দরজার হাতল, চেয়ার, বাথরুম সময়ে সময়ে স্যানিটাইজ় করতে হবে।
-
৯। প্রতিটি রোগীর নাম-ঠিকানা সংরক্ষণ করতে হবে, ট্র্যাভেল হিস্ট্রি জানতে হবে।
-
১০। যে অস্ত্রোপচার এখুনি করা জরুরি নয়, তা করা যাবে না।
-
১১। রক্তপাত বন্ধ না হওয়া, মাড়িতে বড় কোনও ঘা, দাঁত বাজে ভাবে ভেঙে যাওয়া-- এসব চিকিৎসাই এখন জরুরি।
-
১২। ক্লিনিকের সমস্ত কর্মীদের ডিসপোজ়েবেল গ্লাভস, এন ৯৫ মাস্ক, হেড ক্যাপ পরে থাকতে হবে।