Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে 'বিশেষ' ব্যবস্থা নিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়া (Dengue-Malaria) প্রকোপ। প্রতিদিনই একটু একটু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬। সরকারি হাসপাতালে ভর্তি অনেকে। এই প্

ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে 'বিশেষ' ব্যবস্থা নিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

শেষ আপডেট: 17 September 2022 13:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়া (Dengue-Malaria) প্রকোপ। প্রতিদিনই একটু একটু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬। সরকারি হাসপাতালে ভর্তি অনেকে। এই প্রকোপ দেখে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফে সরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা জারি করে বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছিল।

এবার বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) ডেঙ্গি প্রতিরোধে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য দফতর। এদিন ডেঙ্গি ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। জানা গেছে, রোগীদের চিকিৎসার ওপর জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি, খরচে লাগাম টানার কথাও বলা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলিকে কী কী পদক্ষেপ নিতে বলা হয়েছে?

১) ডেঙ্গি ও ম্যালেরিয়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেই তাঁদের চিকিৎসার রিপোর্ট দিতে হবে।

২) ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সরকারি পোর্টালে সমস্ত কেস সংক্রান্ত আপডেট প্রতিদিন জানাতে হবে।

৩) যদি ডেঙ্গি বা ম্যালেরিয়ার উপসর্গ মিললে অবশ্যই এলাইজা ও এনএস১ পরীক্ষা করতে হবে।

৪) পরীক্ষার খরচ লাগামহীন রাখা যাবে না। যদি খরচ বেশি নেওয়া হয় তবে সরকার হস্তক্ষেপ করবে।

৫) পাশাপাশি ডেঙ্গি ম্যালেরিয়া চিকিৎসার খরচও নিয়ন্ত্রণ করতে হবে

৬) সরকারি নিয়ম মেনে চিকিৎসা করতে হবে।

৭) জেলার বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খতিয়ে দেখবে সরকার। এছাড়াও প্রয়োজনে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্য দফতরের সাহায্য নিতে পারে।

৮) স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের প্রথম পর্যন্ত থাকতে পারে। তাই আরও সচেতন হতে হবে।

উল্লেখ্য, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিংয়ে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গত সোমবারই কলকাতা পুরসভায় একটি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের পর মেয়র জানান, ডেঙ্গি প্রতিরোধে ‘‌ফিভার ক্যাম্প’‌ করবে পুরসভা।  শহরের ২০-২৫টি ওয়ার্ড বেশি রকম ডেঙ্গিপ্রবণ। অন্যান্য ওয়ার্ডে ডেঙ্গি ছড়ালেও এই সমস্ত ওয়ার্ডে প্রকোপ তুলনায় বেশি। পরিস্থিতির মোকাবিলায় ২৫টি ওয়ার্ডেই ফিভার ক্যাম্প চালু হচ্ছে। 

শুধু শহরে নয়, জেলায় জেলায় ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকদের গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেস দিয়েছে স্বাস্থ্য দফতর।

ডেঙ্গি ভয়াবহ আকার নিতে পারে, জেলাশাসকদের পাঁচ দফায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্য সরকারের


```