
শেষ আপডেট: 28 March 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো: শিবসেনার নাম ও প্রতীক হাতছাড়া হয়েছে উদ্ধব ঠাকরের শিবিরের। একনাথ শিন্ডে দু হাজার কোটি টাকার বিনিময়ে দলের নাম ও প্রতীক পেয়েছেন বলে প্রকাশ্য জনসভায় অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব,(Uddhav Thackeray) তাঁর পুত্র তথা প্রাক্তন মন্ত্রী আদিত্য এবং সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)।
ওই মন্তব্যের জন্য দিল্লির (Delhi) নির্বাচন কমিশনে তিন নেতার বিরুদ্ধে মানহানি এবং কমিশনকে অবমাননার মামলা দায়ের করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে শিবিরের সাংসদ রমেশ সিওয়ানে।
গতমাসে নির্বাচন কমিশন শিন্ডে শিবিরকে শিবসেনার প্রতীক ও তির ধনুক প্রতীক বরাদ্দ করে। উদ্ধবদের দলের নাম শিবসেনা (বালা সাহেব-উদ্ধব ঠাকরে)। উদ্ধবরা সরাসরি কমিশনকে নিশানা না করলেও ওই সংস্থার মর্যাদা হানি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
আজ দিল্লি হাইকোর্টের শুনানিতে সিওয়ানে বলেন, ওই তিন নেতাকে আজই সতর্ক করুক আদালত। কিন্তু বিচারপতিরা অভিযুক্তদের বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ করতে রাজি হননি। তিন নেতাকে ১৭ এপ্রিল আদালতে হাজির হতে বলেছে।
যেহেতু উদ্ধবরা নির্বাচন কমিশনে কাঠগড়ায় তুলেছেন তাই দিল্লি হাইকোর্ট মামলাটি শুনতে রাজি হয়েছে। বিচারপতিরা বলেন, চলতি আইনে নির্বাচন কমিশনই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারত। আদালত কমিশনের বক্তব্যও শুনবে।
আতিক আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ, উমেশ পালকে অপহরণ করেছিল সে