Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেগঙ্গায় বাজারে বসা নিয়ে ঝামেলা, নিরীহ চাষিদের গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: হাটে কে কোথায় সব্জি বিক্রি করবেন তা নিয়ে শুরু হয় গণ্ডগোল। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা (Deganga) বাজার। ক্ষুব্ধ চাষিরা ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে বাজার কমিট

দেগঙ্গায় বাজারে বসা নিয়ে ঝামেলা, নিরীহ চাষিদের গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 29 August 2021 13:24

দ্য ওয়াল ব্যুরো: হাটে কে কোথায় সব্জি বিক্রি করবেন তা নিয়ে শুরু হয় গণ্ডগোল। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা (Deganga) বাজার। ক্ষুব্ধ চাষিরা ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে বাজার কমিটি পুলিশকে খবর দেয়। দ্রুত বিশাল পুলিশ (Police) বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। আর‌ও পড়ুন: দিঘায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক, পরে উদ্ধার মৃতদেহ চাষিরা (Farmer) রবিবার সকালে বাজারে এসে ভিতরে ঢুকতে গেলে বাধা পান। তাঁদের জানানো হয় বাজারের ভিতরে ঢোকা যাবে না। রাস্তার ধারে সব্জি বিক্রি করতে হবে। এই কথা শুনে চাষিরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযোগ করেন মোটা টাকার বিনিময়ে বাজারের ভিতর বসার ভালো জায়গাগুলো দালালদের বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিষয়ে বাজার কমিটির সদস্যদের দিকেই অভিযোগের আঙুল তোলেন তাঁরা। চাষিরা ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ব্যস্ত রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। বাজার কমিটির থেকে খবর পেয়ে পুলিশ এসে আচমকাই চাষিদের লাঠিপেটা করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিক্ষোভরত বেশ কয়েকজন চাষিকে আটক করে পুলিশ। বিক্রির জন্য চাষিদের নিয়ে আসা সব্জি বাজেয়াপ্ত করে দেগঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের এই অতি সক্রিয়তায় ক্ষুব্ধ চাষিরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাঁরা ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রয়োজনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর (Chief Minister) দ্বারস্থ হবেন বলেও চাষিরা হুঁশিয়ারি দিয়েছেন।

```