Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যারা মারছে তাদের সঙ্গেই সখ্য’, বিজেপিতে যোগ দিলেন সিপিএম-কংগ্রেসের পরাজিত প্রার্থীরা

কোচবিহার: ‘মোদী বিরোধের নামে তৃণমূলের সঙ্গে জোট হলে বিজেপি (BJP) হয়ে যাব! কথা ক্লিয়ার, কোনও ভেজাল নেই!’ বেঙ্গালুরুর মহাজোট নিয়ে মঙ্গলবারই সোশ্যাল সাইটে হুঁশিয়ারি দিয়েছিলেন হাওড়ার পাঁচলার সিপিএমের যুব নেতা শেখ ওবাইদুল্লা। তৃণমূলের সঙ্

‘যারা মারছে তাদের সঙ্গেই সখ্য’, বিজেপিতে যোগ দিলেন সিপিএম-কংগ্রেসের পরাজিত প্রার্থীরা

শেষ আপডেট: 19 July 2023 15:07

কোচবিহার: ‘মোদী বিরোধের নামে তৃণমূলের সঙ্গে জোট হলে বিজেপি (BJP) হয়ে যাব! কথা ক্লিয়ার, কোনও ভেজাল নেই!’ বেঙ্গালুরুর মহাজোট নিয়ে মঙ্গলবারই সোশ্যাল সাইটে হুঁশিয়ারি দিয়েছিলেন হাওড়ার পাঁচলার সিপিএমের যুব নেতা শেখ ওবাইদুল্লা। তৃণমূলের সঙ্গে জোটের প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছিলেন কংগ্রেসের যুব নেতা, আইনজীবী কৌস্তভ বাগচীও। সেটা যে শুধুই কথার কথা ছিল না, বুধবার স্পষ্ট করল কোচবিহারের দিনহাটা (CPM, Congress joined BJP)।

কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরবঙ্গের বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের একাংশ কর্মী। দলবদলের নেতৃত্বে ছিলেন এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী সিপিএমের ২ জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের একজন করে প্রার্থী। মন্ত্রী নিজেই তাদের হাতে দলের পতাকা তুলে দেন।

বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, “যাঁরা এদিন দলবদল করলেন, তাঁদের মধ্যে চারজন পঞ্চায়েতে প্রার্থী ছিলেন। এরা সকলেই তৃণমূলের হাতে অত্যাচারিত। অথচ দিল্লিতে তাঁদের নেতারাই তৃণমূলের সঙ্গে দোস্তিতে ব্যস্ত। এটা ওরা মেনে নিতে পারেননি। তাই দলবদল।”

বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক থেকে সদ্য দলবদল করা কর্মীরা বলছেন, ‘নেতারা মুখে এক কথা বলছেন, আর কাজে করছেন অন্য। পঞ্চায়েত ভোটের সময় যাদের হাতে অত্যাচারিত হলাম, সেই তৃণমূলের নেতাদের সঙ্গে বেঙ্গালুরুতে আমাদের নেতারা বৈঠক করবেন, একই মঞ্চে বসে কথা বলবেন, এটা আমরা মেনে নিতে পারব না। তাই দলবদল।”

সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক থেকে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাবি, “সবে তো শুরু হয়েছে। সময় যত গড়াবে বাংলায় এই পরিস্থিতি ততই বাড়বে।”

আরও পড়ুন: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিনেই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক শুভেন্দুর


```