Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্রেতা সেজে টোপ দিলেন রেঞ্জ অফিসার, হরিণের শিং উদ্ধার হল জলপাইগুড়ির আমবাড়িতে

ছদ্মবেশে থাকা রেঞ্জ অফিসারের কাছে মোটা টাকায় হরিণের শিং বিক্রি করতে এসে বমাল গ্রেফতার দুই পাচারকারী। উদ্ধার হল ৬ টি চিতল হরিণের শিং।

ক্রেতা সেজে টোপ দিলেন রেঞ্জ অফিসার, হরিণের শিং উদ্ধার হল জলপাইগুড়ির আমবাড়িতে

শেষ আপডেট: 28 November 2023 18:58

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ছদ্মবেশে থাকা রেঞ্জ অফিসারের কাছে মোটা টাকায় হরিণের শিং বিক্রি করতে এসে বমাল গ্রেফতার দুই পাচারকারী। উদ্ধার হল ৬ টি চিতল হরিণের শিং। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেলও। প্রাণী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য মেলায় খুশি বৈকুণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।

সোমবার রাতে বৈকুণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হকের কাছে খবর আসে, রাজগঞ্জের ফাড়াবাড়ি এলাকা দিয়ে পাচার হবে কিছু হরিণের শিং। খবর পেয়েই ক্রেতা সেজে টোপ দেন তিনি। টাকা নিয়ে দরদস্তুর হয়। এরপরেই পাচারকারীরা একটি বাইকে করে হরিণের শিংগুলিকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে আসে। তখনই তাদের গ্রেফতার করেন বনকর্মীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার দুপুরে তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। 

রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন, “বেশ কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম, এলাকায় একটি পাচার চক্র সক্রিয় হয়েছে। হরিণের শিং পাচারের গোপন খবর পেয়েই আমরা ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করি। দাম ঠিক হওয়ার পরে ওরা নির্ধারিত জায়গায় আসে। তখনই ওদের গ্রেফতার করা হয়। দুজনেই রাজগঞ্জের ফাড়াবাড়ি এলাকার বাসিন্দা। ৬টি হরিণের শিং উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক। চক্রটির সঙ্গে আর কারা জড়িত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”+


```