
শেষ আপডেট: 15 September 2023 09:11
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল বৈকুণ্ঠপুর বনবিভাগের বনকর্মীরা। হিমালয়ান ভায়াগ্রার পর এবার অভিযান চালিয়ে উদ্ধার করল হরিণের শিং (Deer Horn Rescued) ! বনকর্মীদের জালে ধরা পড়েছে এক পাচারকারী।

খবর পেয়েই ক্রেতা সেজে সেখানে পোঁছে যান আলমগীর হক। গোটা এলাকা বনকর্মীরা ঘিরে রেখেছিলেন। রেঞ্জ অফিসার পাচারকারীদের শিং কেনার জন্য ১ লক্ষ টাকার টোপ দেন। শিংটি এক পাচারকারী ঝুলিতে থেকে বের করতেই তাকে ধরে ফেলেন বনকর্মীরা। বাকি পাচারকারীরা বিপদ বুঝে বনকর্মীদের চোখ এড়িয়ে পালিয়ে যায়।
রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন, 'আমাদের কাছে খবর ছিল সম্বর হরিণের শিং পাচার করা হবে। এরপর অভিযান চালালে একজনকে গ্রেফতার করা গেলেও বাকি দু'জন বাইক চালিয়ে পালিয়ে যায়। ধৃতের কাছ থেকে আমরা একটি হরিণের শিং উদ্ধার করেছি। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। শিংটি সম্বর হরিণের কিনা তা নিশ্চিত করতে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হবে।'
আর পড়ুন: পানীয় জলের সংযোগ দিতে টাকা তুলেছিলেন ঠিকাদার, ধমকে ফেরত করালেন চুঁচুড়ার বিধায়ক