Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের হেফাজতে দীপশেখর ও মনোতোষ, এবার পুলিশকে বাধা দেওয়ারও অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষের পাশাপাশি এবার দুই পড়ুয়া দীপশেখর আর মনোতোষের বিরুদ্ধেও যুক্ত হল পুলিশকে বাধা দেওয়ার ধারা (Deepshekhar and Manotosh in custody)। যাদবপুরের হস্টেলে (Jadavpur Hostel) ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত মন

ফের হেফাজতে দীপশেখর ও মনোতোষ, এবার পুলিশকে বাধা দেওয়ারও অভিযোগ

শেষ আপডেট: 26 August 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষের পাশাপাশি এবার দুই পড়ুয়া দীপশেখর আর মনোতোষের বিরুদ্ধেও যুক্ত হল পুলিশকে বাধা দেওয়ার ধারা (Deepshekhar and Manotosh in custody)। যাদবপুরের হস্টেলে (Jadavpur Hostel) ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে শনিবার সকালে যাদবপুর থানায় নিয়ে আসা হয়। এখানে আরেক দফা জেরার পর আলিপুর কোর্টে তোলা হয় তাদের। সেখানে এই মামলায় ৩০ অগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বাঁকুড়ার বাসিন্দা দীপশেখর দত্ত অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। হুগলির বাসিন্দা মনোতোষ ঘোষ, সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ব়্যাগিংয়ের ঘটনায় যাকে কিংপিন মনে করা হচ্ছে সেই সৌরভ চৌধুরীকে গ্রেফতারের পরের দিনই মনোতোষ ও দীপশেখরকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার পরে মেন হস্টেলের আবাসিকদের একাংশ হস্টেলে ঢুকতে বাধা দেয় পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষের বিরুদ্ধেও সেই অভিযোগই এনেছে পুলিশ। এবার দীপশেখর ও মনোতোষের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হল (Deepshekhar and Manotosh in custody)।

যাদবপুরে মেন হোস্টেলের (Jadavpur Hostel) তিন পড়ুয়াকে শনিবার থানায় তলব করা হয়। তিনজনই এদিন যাদবপুর থানায় এসে পুলিশের সঙ্গে দেখা করে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়। পরে তারা জানান কথা বলার জন্য এদিন ডাকা হয়েছিল তাদের। গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-টু ব্লকের তিনতলা থেকে পড়ে গিয়ে বাংলার প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত মোট ১৩ জন পড়ুয়া ও প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্যভেদ করতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: কলকাতার মেয়ে মৌমিতা চন্দ্রযান টিমে, রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী মঙ্গল-অভিযানেও ছিলেন


```