Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাসমেলা দেখতে গিয়ে ঘরে ফেরা হল না, জঙ্গলের মধ্যে উদ্ধার বিজেপি কর্মীর পচা-গলা দেহ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাসমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) পটাশপুরের এক বিজেপি (BJP) কর্মী। প্রায় সাতদিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর পচা-গলা দেহ (decomposed body)। ঘটনায় খুনের অভিযোগ উঠেছ

রাসমেলা দেখতে গিয়ে ঘরে ফেরা হল না, জঙ্গলের মধ্যে উদ্ধার বিজেপি কর্মীর পচা-গলা দেহ

শেষ আপডেট: 23 November 2022 09:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাসমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) পটাশপুরের এক বিজেপি (BJP) কর্মী। প্রায় সাতদিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর পচা-গলা দেহ (decomposed body)। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

জানা গেছে, পটাশপুর ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খড়ি জঙ্গলের ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় মৃত বিজেপি কর্মীর নাম বিকাশ দে (২০)। তাঁর বাড়ি এগরা থানা এলাকার কৈথোড় গ্রামে। দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে এলাকায়।

জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর রাতে বিকাশ বন্ধুদের সঙ্গে রাস মেলা দেখতে গিয়েছিলেন। তারপরে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে এগরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে সাতদিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে মৃত বিজেপি কর্মীর দাদার দাবি, তাঁর ভাই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হওয়ার কারণে তৃণলের লোকেরাই মেরে ফেলেছে।

চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, লুটিয়ে পড়লেন চা শ্রমিক


```