
শেষ আপডেট: 2 September 2023 10:34
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জেল হেফাজতে অস্বাভাবিক মৃত্যু (Death of prisoner) হল পাঁচলার জয়নগরের এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র শনিবার দুপুরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করেন এলাকার মানুষ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ এলে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। শুক্রবার রাতে খবর পেয়ে হাওড়া জেলা হাসপাতালে যান সোমনাথের পরিবারের লোকজন। পুলিশের উপস্থিতিতে সেখানে দেহ সনাক্ত করেন। কীভাবে ওই বন্দির মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট নয়। পরিবারের লোকের অভিযোগ, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে সোমনাথের। তার মুখে আঘাতে চিহ্ন আছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিঙ্গুরের গণনাকেন্দ্রে ব্যালট পেপার চুরির অভিযোগ! কমিশনকে তদন্তের নির্দেশ হাইকোর্টের