Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তৃণমূলের গুলিবিদ্ধ নেতার লড়াই শেষ, মারা গেলেন জলপাইগুড়ির সোলেমান

দ্য ওয়াল ব্যুরো: শেষ রক্ষা হল না। মারা গেলেন (death) জলপাইগুড়ির (Jalpaiguri) গুলিবিদ্ধ তৃণমূল (TMC) নেতা মহম্মদ সোলেমান। রাজগঞ্জের বাড়িতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকে ভেঙে পড়েন পরিজনেরা। রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকি হাটের এক লটা

তৃণমূলের গুলিবিদ্ধ নেতার লড়াই শেষ, মারা গেলেন জলপাইগুড়ির সোলেমান

শেষ আপডেট: 23 November 2021 10:12

দ্য ওয়াল ব্যুরো: শেষ রক্ষা হল না। মারা গেলেন (death) জলপাইগুড়ির (Jalpaiguri) গুলিবিদ্ধ তৃণমূল (TMC) নেতা মহম্মদ সোলেমান। রাজগঞ্জের বাড়িতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকে ভেঙে পড়েন পরিজনেরা। রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকি হাটের এক লটারি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন এই তৃণমূল নেতা। সেই সময় হঠাৎই একটি বাইকে দু'জন এসে গুলি চালায়। মাথার পিছন দিকে গুলি লাগে ওই তৃণমূল নেতার।। লটারির দোকানদার তপন মাহাতোও আহত হন। তবে তিনি ভাল আছেন। মহম্মদ সোলেমানকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা। সেখানেই দেড় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। শিশুদের সঙ্গে ওরাল সেক্স গুরুতর অপরাধ নয়! দোষীর সাজা কমিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট পেশায় ব্যবসায়ী মহম্মদ সোলেমান তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের নেতা ছিলেন। তিনি এইভাবে আক্রান্ত হওয়ায় প্রবল ক্ষুব্ধ শাসক দল। রাজগঞ্জের দলীয় বিধায়ক খগেশ্বর রায় পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন অতিসত্বর সোলেমানের আততায়ীদের আটক করতে হবে। রাজগঞ্জ এলাকায় এর আগে এরকম কোনও ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই মহম্মদ সোলেমানের মৃত্যুতে শোকের পাশাপাশি আতঙ্কিত এলাকার মানুষ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```