Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালগাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যু, শিলিগুড়ি থেকে নাগরাকাটার পথে দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পেট থেকে ছিটকে বেরিয়ে এল গর্ভস্থ সন্তান। ডুয়ার্সে (Dooars) মর্মান্তিক মৃত্যু হল একটি অন্তঃস্বত্ত্বা হাতির (death of a pregnant elephant)। দীর্ঘ কয়েক মাসের বিরতির পর আবার জঙ্গলের পথে ট

মালগাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যু, শিলিগুড়ি থেকে নাগরাকাটার পথে দুর্ঘটনা

শেষ আপডেট: 10 August 2023 07:12

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পেট থেকে ছিটকে বেরিয়ে এল গর্ভস্থ সন্তান। ডুয়ার্সে (Dooars) মর্মান্তিক মৃত্যু হল একটি অন্তঃস্বত্ত্বা হাতির (death of a pregnant elephant)।

দীর্ঘ কয়েক মাসের বিরতির পর আবার জঙ্গলের পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাতির। অন্তঃসত্ত্বা হাতিটি চাপরামারির রেললাইন ধরে জঙ্গল পারাপার করছিল। সেই সময়েই এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। বৃহস্পতিবার ভোররাতে নাগরাকাটা থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় (hit by a Goods train) মারা যায় অন্তঃসত্ত্বা হাতিটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের টিম। ময়নাতদন্তের জন্য দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।

জঙ্গলের পথে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নতুন কোনও ঘটনা নয়। কারণ এই পুরো রাস্তাটিই হাতির করিডোর। এই নিয়ে বন দফতরের কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে রেলকর্তাদের। বিভিন্ন সময়ে রেলের চালক সাবধানতা অবলম্বন করে জঙ্গলে ভিতরে রেল পথে অত্যন্ত সচেতন ভাবে সুরক্ষা কবচ প্রয়োগ করে বহু হাতির প্রাণও বাঁচিয়েছেন। তবে এ দিন মালগাড়ির চালক এমন কোনও সুযোগ পাননি। কোন পরিস্থিতিতে হাতিটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বন দফতর।

আরও পড়ুন: বাঁকুড়ার পর এবার কোচবিহারের ৩০ জন শিক্ষককে নিজামে তলব সিবিআইয়ের!


```