মুর্শিদাবাদের বড়োঞায় বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে ডাক বাংলো মোড় এলাকায় মোটরবাইকে করে যাওয়ার সময় রবিউল শেখ নামে ওই যুবককে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। লুটিয়ে পড়েন রবিউল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।