Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বালিতে বালককে বাঁচাতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু কলেজ ছাত্রর

দ্য ওয়াল ব্যুরো: বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক ছাত্র। পরে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার (Death) হয়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি (Bally) বারেন্দ্র পাড়ার গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সায়ন বসু। তিনি বেলুড় ল

বালিতে বালককে বাঁচাতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু কলেজ ছাত্রর

শেষ আপডেট: 29 April 2022 13:05

দ্য ওয়াল ব্যুরো: বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক ছাত্র। পরে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার (Death) হয়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি (Bally) বারেন্দ্র পাড়ার গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সায়ন বসু। তিনি বেলুড় লালবাবা কলেজের ছাত্র।

এদিন দুপুরে তাঁর এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসে গল্প করছিল সায়ন। সেই সময় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল স্থানীয় এক বালক। তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্র ও তাঁর বান্ধবী। ওই বালককে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ওই ছাত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালি থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায়। ছাত্রের সন্ধানে গঙ্গায় ডুবুরি নামানো হয়। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর ওই অচৈতন্য অবস্থায় ওই ছাত্রের সন্ধান মেলে। হাওড়া জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সায়ন লিলুয়ার বাসিন্দা। তাঁর মৃত্য়ুর খবর পৌঁছতেই শোকের ছায়া নামে এলাকায়।

ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি, স্বস্তি মিলল বাঁকুড়া ও বীরভূম, কলকাতা ভিজবে কবে?


```