Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সিটংয়ে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে! আশঙ্কাজনক ৭

বৃহস্পতিবার বিকেলে কারমাঠ এলাকার কাছে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি।

সিটংয়ে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে! আশঙ্কাজনক ৭

শেষ আপডেট: 26 October 2023 20:48

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটি মানেই ঘুরতে যাওয়া। কেউ বা ষষ্ঠীতেই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েন, কেউ আবার নবমী-দশমী করে রওনা হন পাহাড়-সমুদ্র-জঙ্গলের উদ্দেশে। আর সেই ঘুরতে গিয়েই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন পর্যটকরা। দার্জিলিং জেলার সিটং-এ পর্যটক বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল ১০০ ফুট গভীর খাদে। 
 
সিটং হিমালয় পাহাড়ে কোলে একটি অফবিট ডেস্টিনেশন। প্রচুর কমলালেবু ফলন হয় এই গ্রামে যা দেখতে পর্যটকরা ইদানীং ভিড় জমাচ্ছেন এই গ্রামে। সেখানেই ঘুরতে গিয়েছিলেন ওই পর্যটকরা। গাড়িটিতে চালকসহ মোট সাতজন ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে কারমাঠ এলাকার কাছে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। একেবারে দুমড়ে মুচড়ে যায় সেটি। 
 

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা এক এক করে ৭ জনকেই উদ্ধার করেন। প্রত্যেককে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে সেখানেই। চালক এবং বাকি ৬ পর্যটকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।


```