বাড়ির বাইরে থেকে জল চাইল বাচ্চা ছেলে, দরজা খুলতেই ঢুকে পড়ল ডাকাত
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার (Howrah) সাঁকরাইলে। বিকাল সাড়ে চারটে নাগাদ সাঁকরাইলের থানা মাকুয়ার (Thana Makua) চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকার ব্যবসায়ী সৌরভ নস্করের (Sourav Naskar) বাড়িতে ডাকাতরা হানা দ
শেষ আপডেট: 20 January 2022 17:16
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার (Howrah) সাঁকরাইলে। বিকাল সাড়ে চারটে নাগাদ সাঁকরাইলের থানা মাকুয়ার (Thana Makua) চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকার ব্যবসায়ী সৌরভ নস্করের (Sourav Naskar) বাড়িতে ডাকাতরা হানা দেয়। বাড়িতে তখন একা ছিলেন তাঁর স্ত্রী। প্রথমে একটি বাচ্চা ছেলে বাইরে থেকে তাঁর কাছে জল খেতে চায়। জল দেওয়ার জন্য যেই তিনি দরজা খুলেছেন, সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ে মাঝবয়সী এক ব্যক্তি। সে মহিলার গলায় ছুরি ধরে আলমারির চাবি চায়। তিনি দিতে অস্বীকার করলে মারধর করে। পেটে লোহার রড দিয়ে আঘাত করে।

বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, ৫ লক্ষ টাকার গয়না, একটি ল্যাপটপ ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। পরে ওই বধূকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর আঘাত গুরুতর নয়। তবে তিনি ট্রমার মধ্যে রয়েছেন। ওই ডাকাতির তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।