Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল পার্টি অফিসে খিলাড়ি-আনাড়ির তালে দুলছে কোমর

দ্য ওয়াল ব্যুরো: নাচটা এমনিতে মন্দ নয়! স্টেপ দেখলে মনে হবে, চেতনায় মাইকেল জ্যাকসন। কিন্তু স্থান-কাল সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেললেন খড়দহের তৃণমূল কর্মী প্রদীপ মাহাতো। তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই বাজালেন ম্যায় খিলাড়ি তু আনাড়ি! সিনেমায় দেখা গ

তৃণমূল পার্টি অফিসে খিলাড়ি-আনাড়ির তালে দুলছে কোমর

শেষ আপডেট: 6 December 2021 16:22

দ্য ওয়াল ব্যুরো: নাচটা এমনিতে মন্দ নয়! স্টেপ দেখলে মনে হবে, চেতনায় মাইকেল জ্যাকসন। কিন্তু স্থান-কাল সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেললেন খড়দহের তৃণমূল কর্মী প্রদীপ মাহাতো। তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই বাজালেন ম্যায় খিলাড়ি তু আনাড়ি! সিনেমায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ছিলেন সইফ আলি খান। কিছুক্ষণ পর বিরাট দরজা ঠেলে সেই ডান্স ফ্লোরে ঢুকছেন শিল্পা শেঠি! কিন্তু এখানে একাই নেচেছেন প্রদীপ। দরজা খুলেও কাউকে ঢুকতে দেখা যায়নি। তবে গোটা নাচ ফেসবুকে লাইভও করেছিলেন ফেরিঘাটের কর্মী প্রদীপ। ভিডিওতে দেখা যাচ্ছে দেওয়ালে টাঙানো নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দর ছবি। দেওয়ালের একদিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। যদিও তা ভিডিওতে ধরা পড়েনি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অস্বস্তি ঢাকতে বলেছেন, তাঁরা কিছু জানেনই না। স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অনিমেষ মুখোপাধ্যায় বলেছেন, খড়দহ পিডি মোড় এলাকার এই পার্টি অফিস থেকে শুধু মানুষকে পরিষেবা দেওয়ার কাজই হয়। আবার মহিলা তৃণমূলের কর্মী বন্দিতা গোস্বামী বলেছেন, এমন কিছু হয়েছে বলে তিনি জানেন না। কিছু হয়ে থাকলে বিরোধী শক্তির চক্রান্ত থাকতে পারে। যদিও বিজেপি এ নিয়ে মাঠ ফাঁকা রাখতে চায়নি। স্থানীয় বিজেপি নেতা কিশোর কর বলেন, এই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। যারা পার্টি অফিসে হিন্দি গান চালিয়ে উদ্দাম নাচছেন। এটা লজ্জার। এরাই আবার সংস্কৃতির বড় বড় কথা বলে!

```