Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাগানের গাছে হাত দিয়েছে 'দলিত'! পেয়ারা পেড়ে খাওয়ায় যুবককে পিটিয়ে খুন করল প্রতিবেশী

দ্য ওয়াল ব্যুরো: দলিত (dalit) হয়েও উচ্চবর্ণের প্রতিবেশীর (neighbour) বাড়ি থেকে পেয়ারা (guava) পেড়ে খেয়েছিলেন। এমন দুঃসাহস দেখানোর 'অপরাধ'-এ যুবককে পিটিয়ে খুন করার (beaten to death) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় দু

বাগানের গাছে হাত দিয়েছে 'দলিত'! পেয়ারা পেড়ে খাওয়ায় যুবককে পিটিয়ে খুন করল প্রতিবেশী

শেষ আপডেট: 6 November 2022 15:09

দ্য ওয়াল ব্যুরো: দলিত (dalit) হয়েও উচ্চবর্ণের প্রতিবেশীর (neighbour) বাড়ি থেকে পেয়ারা (guava) পেড়ে খেয়েছিলেন। এমন দুঃসাহস দেখানোর 'অপরাধ'-এ যুবককে পিটিয়ে খুন করার (beaten to death) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। মৃত দলিত সম্প্রদায়ভুক্ত যুবকের নাম ওমপ্রকাশ। অভিযুক্ত দুই যুবকের নাম বনওয়ারিলাল এবং ভীমসেন। জানা গেছে, ঘটনার দিন বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন ওমপ্রকাশ। বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওই দুই যুবকের বাড়ির বাগান থেকে একটি পেয়ারা পেড়ে খাচ্ছিলেন তিনি। তাঁকে পেয়ারা পাড়তে দেখে ফেলে বাড়ির লোকজন। তারপরেই তেড়ে আসে তারা।

ভীমসেন এবং বনওয়ারিলাল লাঠি দিয়ে ওমপ্রকাশকে মারতে শুরু করেন। বেধড়ক মারের চোটে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। ওমপ্রকাশের অবস্থা দেখে স্থানীয় লোকজন খবর দেন তাঁর বাড়িতে। থানাতেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওমপ্রকাশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।

জাল ডিগ্রি দেখিয়ে রোগীদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ক্যানিংয়ে গ্রেফতার ভুয়ো চিকিৎসক


```