Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণেশ্বর বন্ধ মহালয়ায়, ফিরে যাচ্ছেন ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। করোনা আবহে সেই ভিড় থেকে বাঁচতেই মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দিরের মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এদিকে, মন্দির বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে

দক্ষিণেশ্বর বন্ধ মহালয়ায়, ফিরে যাচ্ছেন ভক্তরা

শেষ আপডেট: 6 October 2021 05:12

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। করোনা আবহে সেই ভিড় থেকে বাঁচতেই মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দিরের মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এদিকে, মন্দির বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে ভক্তদের। মন্দিরের সিংহদুয়ারের সামনে সকাল থেকেই তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। এদিকে মন্দির বন্ধ থাকার ফলে ভক্ত থেকে সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন মন্দির বন্ধ থাকার ফলে মাকে বাইরে থেকে প্রণাম জানিয়ে চলে যেতে হচ্ছে, কেউ আবার বলছেন করোনা সময়কালে মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই মেনে নিতে হচ্ছে। তবে বিনা নোটিসে যেভাবে মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ মূল দরজা বন্ধ করে রেখেছেন, তাতে সাধারণ মানুষ থেকে ভক্ত এবং স্থানীয় ব্যবসায়ীরা, প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন।

```