Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কেমন, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এবার স্কাই ওয়াকে হেঁটেই সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের দরজায় পৌঁছতে পারবেন আপনি। সোমবার দক্ষিণেশ্বর স্কাই ওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ভক্তদের আর অসুবিধে হবে না, আরামে হেঁটে , প্রয়োজনে বিশ্রাম নি

দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কেমন, জেনে নিন

শেষ আপডেট: 5 November 2018 14:15

দ্য ওয়াল ব্যুরো: এবার স্কাই ওয়াকে হেঁটেই সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের দরজায় পৌঁছতে পারবেন আপনি। সোমবার দক্ষিণেশ্বর স্কাই ওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ভক্তদের আর অসুবিধে হবে না, আরামে হেঁটে , প্রয়োজনে বিশ্রাম নিয়ে দর্শন করতে পারবেন ভবতারিনী মাকে। কালী পুজোর আগেই স্কাই ওয়াক উদ্বোধনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি কথা রেখেছেন। মঙ্গলবার কালী পুজো, তার আগে সোমবারই এই আকাশপথের উদ্বোধন করেন মমতা। অত্যাধুনিক এই স্কাই ওয়াক বেশ ঝকঝকে। ৩৪০ মিটার লম্বা স্কাই ওয়াকে থাকছে বসার জায়গা। ১০.৫ মিটার চওড়া হওয়ায় দর্শনার্থীরা হাত পা ছড়িয়েই হাঁটতে পারবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিশাল এই স্কাই ওয়াকে থাকছে ১২টি চলমান সিড়ি,৮ টি সাধারণ সিড়ি।প্রবীণদের সুবিধার জন্য থাকছে ৪টি লিফট। কয়েকশো সিসিটিভিতে চলবে নজরদারি। দর্শনার্থীদের জন্য থাকছে বসার ব্যবস্থা। স্কাই ওয়াকে হাঁটতে হাঁটতে পুজোর সামগ্রীও কিনে ফেলতে পারেন ভক্তরা।স্কাই ওয়াকের মধ্যেই থাকছে ২০০ দোকান। সেখানেই মিলবে পুজোর সামগ্রী, মন্দিরের ছবি, প্রসাদ। মনোরঞ্জনের জন্য স্কাই ওয়াকের কয়েকশো স্পিকারে বাজবে শ্যামা সঙ্গীত। রানি রাসমণি রোডের উপর ৮৫ বর্গ মিটার জায়গা জুড়ে বিশাল স্কাই ওয়াক। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রোজেক্ট। ২০১৫ সালের মাঝামাঝি সময় দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন আইনি জট কাটিয়ে শুরু হয় স্কাই ওয়াকের কাজ।অবশেষে, শিলান্যাসের ৩ বছরের মধ্যেই রাজ্যবাসীকে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক  উপহার দিলেন মুখ্যমন্ত্রী। ভক্তদের জন্য এ বার কালীঘাটেও স্কাইওয়াক হবে, দক্ষিণেশ্বরে ঘোষণা মমতার প্রতি বছর দেড় কোটি ভক্তের ভিড় হয় দক্ষিণেশ্বর মন্দিরে।প্রতিবারই রানি রাসমণি রোডে যানজটে হিমশিম অবস্থা হয় ভক্তদের। এবার, কষ্টের অবসান, কালী ভক্তদের নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। স্কাই ওয়াক দিয়ে মন্ত্রীদের নিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী, দেখে নিন সেই ফুটেজ.. https://www.youtube.com/watch?v=S4Y18j7rqS0&feature=youtu.be The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```