Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিষ্টির দোকানে চুরি, টাকা না পেয়ে সাবানগুঁড়ো মিশিয়ে মিষ্টি নষ্ট করল দুষ্কৃতীরা! বড় ক্ষতি পাণ্ডবেশ্বরের ব্যবসায়ীর

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টির দোকানে (Sweet Shop) চুরি করতে এসেছিল চোরেরা। কিন্তু ক্যাশবাক্স খুলতেই মাথায় হাত। কোনও টাকাই তো নেই সেখানে! রেগেমেগে দোকানের সমস্ত মিষ্টিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিল চোরের দল। তবে একেবারে খালি হাতে ফেরেনি তারা। দ

মিষ্টির দোকানে চুরি, টাকা না পেয়ে সাবানগুঁড়ো মিশিয়ে মিষ্টি নষ্ট করল দুষ্কৃতীরা! বড় ক্ষতি পাণ্ডবেশ্বরের ব্যবসায়ীর

শেষ আপডেট: 7 July 2022 04:35

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টির দোকানে (Sweet Shop) চুরি করতে এসেছিল চোরেরা। কিন্তু ক্যাশবাক্স খুলতেই মাথায় হাত। কোনও টাকাই তো নেই সেখানে! রেগেমেগে দোকানের সমস্ত মিষ্টিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিল চোরের দল। তবে একেবারে খালি হাতে ফেরেনি তারা। দু’টি গ্যাসভর্তি রান্নার সিলিন্ডার, ৭ টিন ভোজ্য তেল, ঘি-- এসব নানা সামগ্রী চুরি করে পালায় তারা (Dacoity)। পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানা এলাকার এই ঘটনায় তাজ্জব হয়ে গেছেন সকলে।

জানা গেছে, মিষ্টির দোকানটি সবে খুলেছিল, দিন পাঁচেক আগেই। তার পরেই এই কাণ্ড ঘটে গেল। ব্যবসায়ী জয়ন্ত লাহার মাথায় হাত পড়েছে। তিনি জানিয়েছেন, বড় ক্ষতি হয়ে গেল তাঁর। মিষ্টির ব্যবসাই চিরকালের জন্য বন্ধ করতে হবে তাঁকে। সাবান মেশানোর ঘটনা একবার জানাজানি হয়ে গেলে আর বিক্রিবাটা হবে না দোকানে।

পাণ্ডবেশ্বরের কোন্দা এলাকার বাসিন্দা, জয়ন্ত লাহা চায়ের দোকানে কাজ করতেন কিশোর বয়স থেকে। অভাবের সংসারে তিনিই হাল ধরে রেখেছেন। এত বছর অনেক কষ্ট করার পরে সঞ্চয়ের সর্বস্ব টাকা দিয়ে পাণ্ডবেশ্বর স্টেশন রোডে নতুন মিষ্টির দোকান খোলেন। রথের দিন অর্থাৎ শুক্রবার দোকানে পুজো করে উদ্বোধন হয়। তার পরেই এই কাণ্ড।

জয়ন্তবাবু বলেন, "১৮ বছর ধরে চা বিক্রি করেছি। খুব কষ্ট করে টাকা জমিয়ে দোকান ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করেছিলাম। আমার সব পুঁজি শেষ হয়ে গেল। ক্যাশবাক্সে টাকা না পেয়ে সমস্ত মিষ্টিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিয়েছে চোররা। প্রায় ১২ হাজার টাকার মিষ্টি নষ্ট হয়েছে। অনেক জিনিস নিয়ে চলে গেছে। আর আমি ঘুরে দাঁড়াতে পারব না।"

জানা গেছে, জনবহুল ওই স্টেশন রোডে বহু দোকানপাট আছে। কোনওদিন চুরির ঘটনা জানা যায়নি। রাতে এলাকায় পুলিশ পাহারা থাকে। সিসিটিভিও লাগানো হবে শিগগিরি। তার আগেই এই ভাবে ব্যবসার ক্ষতি করে দেওয়া হল। তদন্ত চলছে চোরের দলের খোঁজে।

মিড ডে মিলের রান্নায় নুনের বদলে সাবানগুঁড়ো! অসুস্থ পড়ুয়ারা, হইহই মাথাভাঙার স্কুলে


```