Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরের প্রাণকেন্দ্রে ডাকাতি, চিকিৎসকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে লুঠ নগদ টাকা-গয়না

দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। বেঙ্গল অম্বুজা নগরীতে চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়িতে সোমবার দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। মিনিট ১৫-র মধ্যে অপারেশন চালিয়ে নগদ ৩৫ হাজার টাকা, কিছু সো

দুর্গাপুরের প্রাণকেন্দ্রে ডাকাতি, চিকিৎসকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে লুঠ নগদ টাকা-গয়না

শেষ আপডেট: 27 July 2020 15:57

দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। বেঙ্গল অম্বুজা নগরীতে চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়িতে সোমবার দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। মিনিট ১৫-র মধ্যে অপারেশন চালিয়ে নগদ ৩৫ হাজার টাকা, কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় তিন ডাকাত। শরৎচন্দ্রবাবু বলেন, “দুপুর তিনটে নাগাদা কলিংবেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে তিন জন। একব জন আমায় জাপটে ধরে দেওয়ালে সেঁটে ধরে। আমার স্ত্রী চিৎকার করলে ওঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর পকেট থেকে একটি ছুরি বের করে গলার কাছে ধরে।” ওই বাড়িতে শরৎবাবু ও তাঁর স্ত্রী—দু’জনই থাকেন। তাঁদের একমাত্র মেয়ে থাকেন দিল্লিতে। ৭০ পেরনো শরৎবাবু জানান, এরপর আলমারি তছনছ করে দেয় ওদের মধ্যে একজন। যা নগদ টাকা ছিল সব নিয়ে গেছে ডাকাতরা। তা ছাড়াও তাঁর স্ত্রীর বেশ কিছু গয়নাও নিয়েছে বলে জানিয়েছেন তিনি। দুর্গাপুরের সিটিসেন্টার অঞ্চলে এই বেঙ্গল অম্বুজা নগরীতে বর্ধিষ্ণু মানুষজনের বাস। সেখানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বৃদ্ধ চিকিৎসক বলেন, “এই ঘটনার পর আমিও আতঙ্কিত বোধ করছি। এত বছর ধরে এখানে রয়েছি। এইরকম ঘটনা কখনও ঘটেনি।” ডাকাতদের ছুরির আঘাতে শরৎবাবুর স্ত্রীর গলায় ক্ষত হয়েছে। সেলাইও করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে বেঙ্গল অম্বুজা নগরীর ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রশাসনের তরফে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ওই তিনজন কীসে করে এসেছিল, কোন দিকে দিকে গিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

```