পাণ্ডবেশ্বরে থানার পাশেই দুঃসাহসিক ডাকাতি! নবমীর রাতে সোনা-দানা নিয়ে চম্পট দুষ্কৃতীরা
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দে ফের বিষাদের সুর। পাণ্ডবেশ্বরে দুঃসাহসিক ডাকাতির (Dacoit) ঘটনা ঘটল। বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব লুঠে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন বাসিন্দারা।
মহাকাশে মহিলা নভশ্
শেষ আপডেট: 15 October 2021 06:13
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দে ফের বিষাদের সুর। পাণ্ডবেশ্বরে দুঃসাহসিক ডাকাতির (Dacoit) ঘটনা ঘটল। বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব লুঠে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন বাসিন্দারা।
মহাকাশে মহিলা নভশ্চর পাঠাচ্ছে চিন, পৃথিবীর কক্ষে স্পেস স্টেশনের কাজ তদারকি করবে
ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার সামনে অবস্থিত কলেজ পাড়ায়। নবমীর রাতে দুঃসাহসিক ডাকাতি হয় এখানে। পাণ্ডবেশ্বর থানার ঠিক সামনে কলেজপাড়া সর্বজনীনের দুর্গা পুজো হয়। এবারেও যথারীতি নিয়ম মেনে পুজো হয়েছিল। নবমীর রাতে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তাতে পাড়ার সকলে অংশগ্রহণ করেন। এই সুযোগে ডাকাতদল হানা দেয় দুটি বাড়িতে। গয়নাগাটির পাশাপাশি নগদ টাকা ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদলটি।
পাণ্ডবেশ্বর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ পুলিশের গা ছাড়া মনোভাবের কারণেই এই ডাকাতির ঘটনা ঘটেছে।
যে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে তার মধ্যে একটি বাড়ির সদস্যদের অভিযোগ এলাকায় নিরাপত্তার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছেড়ে দিয়েছে পুলিশ। অথচ তারা নজরদারি চালানোর বদলে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে। সেই কারণেই এই ঘটনা ঘটেছে।
ডাকাতি হওয়া অপর বাড়ির গৃহকর্তী ছায়া বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রায় ১০ লক্ষ টাকার গয়না ও মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল। এই ডাকাতির ফলে সর্বস্বান্ত ছায়াদেবী কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ এত বড় ডাকাতির ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও পুলিশ কর্তারা বিন্দুমাত্র বিচলিত নয়। তারা তদন্ত করার বদলে একবার ঘটনাস্থল ঘুরে দেখেই চলে গিয়েছেন।
থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হলে নড়েচড়ে বসে পুলিশ। শেষ পর্যন্ত ডাকাতদলকে ধরার বিষয়ে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেওয়ায় এলাকার মানুষ বিক্ষোভ প্রত্যাহার করেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'