
শেষ আপডেট: 10 May 2023 07:33
দ্য ওয়াল ব্যুরো: শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনের (DA protest) গত শনিবার শততম দিন ছিল। বুধবার ১০৪তম দিনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সেনাবাহিনী আরও একবার বলল, আদালত নির্দেশিত সময়সীমা পেরিয়ে গিয়েছে।
এর আগেও এ ব্যাপারে আদালতে জানিয়েছিল ফোর্ট উইলিয়াম। এদিন ফের তাঁরা বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন। আদালত জানিয়েছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশেই শহিদ মিনারে লাগাতার অবস্থান চালাচ্ছে সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠনের যৌথ মঞ্চ। এমনকী শততম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিলও হয়েছিল হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতিতে।
তিন মাসের বেশি সময় ধরে মহার্ঘভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে। আদালত ৯০ দিনের সময়সীমা বেঁধেছিল। কিন্তু তা পেরিয়ে গেছে। এখন দেখার শুক্রবার কী বলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)।
অমিত শাহকে কটাক্ষ মহুয়ার, এ বাবা রবীন্দ্রনাথ শুনলে তো বলতেন, ‘যা তা, স্কুলে ফেরত যান’