Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইক্লোন মোখা কোনদিকে এগোচ্ছে? সাবধান করছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: সময় ক্রমশ এগিয়ে আসছে। সোমবারই নিম্নচাপে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় 'মোখা' (Cyclone Mocha latest update)। আর মঙ্গলবার, ৯ তারিখ গভীর নিম্মচাপের সৃষ্টি হবে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর (Meteorological Office) সূত্রে খবর, আগামীকালই

সাইক্লোন মোখা কোনদিকে এগোচ্ছে? সাবধান করছে হাওয়া অফিস

শেষ আপডেট: 7 May 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: সময় ক্রমশ এগিয়ে আসছে। সোমবারই নিম্নচাপে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় 'মোখা' (Cyclone Mocha latest update)। আর মঙ্গলবার, ৯ তারিখ গভীর নিম্মচাপের সৃষ্টি হবে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর (Meteorological Office) সূত্রে খবর, আগামীকালই ঘূর্ণিঝড়ের অভিমুখ জানা যাবে। 'মোখা' কোন উপকূলে আছড়ে পড়বে, জানা যা)বে তাও।

জানা গিয়েছে, ৮ তারিখ অর্থাৎ সোমবার থেকে আন্দামানে ভারী বৃষ্টি শুরু হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার রাত থেকে আন্দামান সাগরে ১২ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি ট্যুরিস্ট ও সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে।

সোমবার ৮ তারিখ থেকে শুক্রবার ১২ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে ৯ ও ১০ তারিখে। রবিবার থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এমনকী তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘরেও পৌঁছে যেতে পারে। পশ্চিমের জেলাগুলি, বিশেষত, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ফের গরমে পুড়তে পারে। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। তবে ১০ তারিখের মধ্যে এই তাপমাত্রা আরও বাড়বে।

তবে বাংলার পক্ষে এখনও আশার বাণী একটাই যে, খুব সম্ভবত সুন্দরবন ও সাগরের দিকে এই 'মোখা'র কোনও প্রভাব পড়ার সম্ভবনা নেই। মনে করা হচ্ছে, এর অভিমুখ আন্দামান নিকোবরের দিকে। তবে সোমবারের মধ্যেই আবহাওয়া দফতর নিশ্চিত করে বলতে পারবে ঝড়ের গতিপথ কোনদিকে রয়েছে।

মোখা মোকাবিলায় লালবাজারে খুলছে কন্ট্রোল রুম, বিপদে পড়লে কোন নম্বরে ফোন করবেন


```