Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Cyclone Ashani: শক্তি কমাবে অশনি, তবে ঝড়জল চলবে চার দিন ধরে! কোন কোন জেলা ভিজবে

দ্য ওয়াল ব্যুরো: আজ দিনভর ঝড়জলে ভিজেছে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আতঙ্ক বাড়ছে অশনি সাইক্লোন (Cyclone Ashani) নিয়ে। কোথায় আছে সেটি, কত বেগে এগিয়ে আসছে কোন দিকে! আছড়েই বা পড়বে কোথায়, কতটা শক্তি নিয়ে! আজ, সোমবার বিকেলে আলিপুর

Cyclone Ashani: শক্তি কমাবে অশনি, তবে ঝড়জল চলবে চার দিন ধরে! কোন কোন জেলা ভিজবে

শেষ আপডেট: 9 May 2022 11:41

দ্য ওয়াল ব্যুরো: আজ দিনভর ঝড়জলে ভিজেছে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আতঙ্ক বাড়ছে অশনি সাইক্লোন (Cyclone Ashani) নিয়ে। কোথায় আছে সেটি, কত বেগে এগিয়ে আসছে কোন দিকে! আছড়েই বা পড়বে কোথায়, কতটা শক্তি নিয়ে!

আজ, সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যাপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় অশনির অবস্থান পুরী থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে, বঙ্গোপসাগরে। এটি আপাতত এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। ১০ তারিখ অবধি এভাবেই এগোবে এটি, পৌঁছবে অন্ধ্র উপকূলে।

এর পরেই ঘূর্ণিঝড়টি (Cyclone Ashani) বাঁক নেবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এবং প্রবেশ করবে ওড়িশার উপকূলে। তবে এই বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হতে শুরু করবে তীব্র ঘূর্ণিঝড়টি। শক্তি কমিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে আবার ঘূর্ণিঝড় হয়ে যাবে অশনি। শক্তিক্ষয়ের এই পদ্ধতি ৩৬ ঘণ্টা ধরে চলবে।

এর ফলে আজ ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত বাংলার উপকূলবর্তী এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া ও কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে আজ। আবার কাল, ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি। চার দিন ধরে এই ক'টি জেলায় মিলিয়ে-মিশিয়ে বৃষ্টি হবে।

ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, আজকের মধ্যে সকলকে ফিরে আসতে এবং ১০ তারিখের পরে আর সমুদ্রে না যেতে। শস্য নিয়েও সতর্ক করা হয়েছে কৃষকদের। সতর্কতা জারি করা হয়েছে পর্যটকদের উপরও।

তবে অশনির (Cyclone Ashani) ল্যান্ডফল নিয়ে এখনও কিছু বলা হয়নি, তাই বড়সড় ঝড়ের কোনও সতর্কতাও এখনও কোথাও দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, বাংলায় ঢোকার আগেই দুর্বল হয়ে পড়বে অশনি।

মান্না দে-র ফ্যান, ভালবাসেন ক্রিকেট, রায়ে ‘হিউম্যান টাচ’ দেন ভাবী প্রধান বিচারপতি


```