Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনব প্রতারণার শিকার ঘোলার বৃদ্ধা! এটিএম নেই, চেক নেই, তবু অ্যাকাউন্ট থেকে উধাও ১০ হাজার

দ্য ওয়াল ব্যুরো: আশ্চর্য সাইবার প্রতারণার (Cyber fraud) শিকার হলেন বৃদ্ধা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখলেন আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে ১০ হাজার টাকা! ঘটনার জেরে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছে

অভিনব প্রতারণার শিকার ঘোলার বৃদ্ধা! এটিএম নেই, চেক নেই, তবু অ্যাকাউন্ট থেকে উধাও ১০ হাজার

শেষ আপডেট: 31 December 2022 15:33

দ্য ওয়াল ব্যুরো: আশ্চর্য সাইবার প্রতারণার (Cyber fraud) শিকার হলেন বৃদ্ধা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখলেন আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে ১০ হাজার টাকা! ঘটনার জেরে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা।

বৃদ্ধার নাম সন্ধ্যা মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলা (Ghola) মুড়াগাছা এলাকার বাসিন্দা। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর সেভিংস অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রাখা ছিল। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর শনিবার একটু সুস্থ হওয়ার পর সন্ধ্যাদেবী ওই বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে যান। কিন্তু তখনই খেয়াল করেন তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে (Rs 10000 withdrawn)।

ঘটনার পরেই উক্ত ব্যাঙ্কের বিলকান্দা শাখার আধিকারিককে অভিযোগ জানান তিনি। কিন্তু ওই আধিকারিকও এই অভিনব জালিয়াতির বিষয়ে কোনও সঠিক উত্তর দিতে পারেননি।

এরপর ঘোলা থানায় ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বেসরকারি ব্যাঙ্কে বৃদ্ধার একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে কোনও চেক বা এটিএম কার্ডের সুবিধা নেই। তাই কীভাবে সেখান থেকে এক ধাক্কায় ১০ হাজার টাকা গায়েব হয়ে গেল তা নিয়ে হতবাক ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন।

পুলিশের অনুমান, সাইবার প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধা। ঘটনার পিছনে কোনও প্রতারণা চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি একসঙ্গে তদন্ত শুরু করেছে ঘোলা থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দফতর। তবে ঘটনার পর থেকে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন সন্ধ্যাদেবী। হারানো টাকা আর ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগছেন তিনি।

ছুটন্ত বাইকে প্রেমিকের মুখোমুখি জড়িয়ে বসে তরুণী! ভিডিও ভাইরাল হতেই ধরল পুলিশ


```