Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধনকড়ের পথে হাঁটলেন রাজ্যপাল বোস, তবু জটে আটকে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান

দ্য ওয়াল ব্যুরো: ফল প্রকাশের পর তিন সপ্তাহ অতিক্রান্ত। বিধায়ক হিসেবে এখনও শপথ নেওয়া হয়নি ধূপগুড়ি উপ নির্বাচনে সদ্য জয়ী তৃণমূল বিধায়ক (Dhupguri Tmc Mla) ডক্টর নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy)। সূত্রের খবর, চিরাচরিত প্রথা ভেঙে

ধনকড়ের পথে হাঁটলেন রাজ্যপাল বোস, তবু জটে আটকে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান

শেষ আপডেট: 26 September 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: ফল প্রকাশের পর তিন সপ্তাহ অতিক্রান্ত। বিধায়ক হিসেবে এখনও শপথ নেওয়া হয়নি ধূপগুড়ি উপ নির্বাচনে সদ্য জয়ী তৃণমূল বিধায়ক (Dhupguri Tmc Mla) ডক্টর নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy)। সূত্রের খবর, চিরাচরিত প্রথা ভেঙে বিধানসভার পরিবর্তে গত শনিবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করার জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের ওই আমন্ত্রণে সাড়া না দিয়ে আর পাঁচটা দিনের মতো শনিবারও তাঁকে দেখা গিয়েছিল ধূপগুড়ি গার্লস কলেজে ক্লাস নিতে!

সূত্রের খবর, এবার আর নিজে নয়, ধূপগুড়ির নব নির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করার জন্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও স্পিকার থাকতে তিনি কেন, এই প্রশ্ন তুলে রাজভবনের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন আশিসবাবু নিজে।

তাঁর কথায়, "আমি মনে করি, রাজভবনের এমন চিঠিতে স্পিকারকে অসম্মানিত করা হয়েছে। তাই রাজভবনের (CV Ananda Bose) এই প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।"

ফলে বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পরও রাজ্য বনাম রাজভবনের দ্বন্দে নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুষ্ঠান ফের জটেই আটকে রইল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সংশ্লিষ্ট মহলের মতে, এক্ষেত্রে পূর্বতন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুসরণ করেছেন বর্তমান রাজ্যপাল। এর আগে বাবুল সুপ্রিয়র সময় ডেপুটি স্পিকারকে শপথ নেওয়ানোর প্রস্তাব পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়।

৮ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তারপরই শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যের তরফে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। সূত্রের খবর, রাজ্যের ওই চিঠির কোনও সদুত্তর না দিয়ে শনিবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করার জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের ওই আমন্ত্রণে তিনি সাড়া দেননি। ফলে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান ফের জটে আটক রইল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন', হকের টাকা ফেরত চাইতে বঞ্চিতদের চিঠি সংগ্রহে তৃণমূল


```