Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যানেল মেরামতিতেও কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কড়া হুঁশিয়ারি সেচমন্ত্রীর

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট ফাটামারি থেকে হাপ্তিয়াগছ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতির কাজ শুরু করে সেচ দফতর।

ক্যানেল মেরামতিতেও কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কড়া হুঁশিয়ারি সেচমন্ত্রীর

শেষ আপডেট: 11 June 2025 03:46

সায়ন সাহা, শিলিগুড়ি

ক্যানেল মেরামতির কাজেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায়  থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট ফাটামারি থেকে হাপ্তিয়াগছ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতির কাজ শুরু করে সেচ দফতর। তবে চটহাট অঞ্চলের নিজবাড়ি থেকে কুচিয়া মোড় ব্রিজ পর্যন্ত প্রায় দু- কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতের কাজের বরাত দেওয়া হয় এক ঠিকাদারি সংস্থাকে। অভিযোেগ, কাজ শুরু হতেই চটহাট অঞ্চলের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর দলবল এসে ঠিকাদার সংস্থার কাছে কাজের কমিশন চায়। টাকা না দেওয়ায় ওই দুষ্কৃতীরা কাজ বন্ধ করে দিয়ে যাবতীয় যন্ত্রাংশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে ঠিকাদার সংস্থা।

এই ঘটনায় চটহাট অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও তার এক ঘনিষ্ঠর বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ঠিকাদার সংস্থা। কাজ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে সেচ দফতরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। কী ঘটনা ঘটেছিল জানতে ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে থানায় অভিযোগ করা হয়েছে।

এই ঘটনা নিয়ে শিলিগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, "কোনওরকম ভাবে এই সমস্ত জিনিস সরকার বরদাস্ত করবে না। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


```